ঢাকা ০৮:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা

সোহেল তাজের সমস্যাটা কী বুঝতে পারছি না: নাজমুল

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৫১:১২ অপরাহ্ন, শুক্রবার, ২১ জুন ২০১৯
  • ৩৮৮ বার

হাওর বার্তা ডেস্কঃ সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজের ভাগ্নে সৈয়দ ইফতেখার আলম ওরফে সৌরভ নিখোজ হওয়ার ঘটনায় সোহেল তাজ ফেসবুক লাইভ ও সংবাদ সম্মেলন করে তার ভাগ্নে নিখোঁজ ও তাকে দ্রুত উদ্ধারের জন্য সরকারের কাছে দাবি জানিয়েছিলেন।

এ ঘটনাকে কেন্দ্র করে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। ওই স্ট্যাটাসে ছাত্রলীগের সাবেক এই সাধারণ সম্পাদক লিখেছেন-

‘সোহেল তাজ চাইলে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারেন। তার আপন বোন সিমিন হোসেন রিমিও বর্তমানে এমপি। সংসদ অধিবেশনেও যাচ্ছেন। চাইলেই প্রধানমন্ত্রী কিংবা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলতে পারেন। কিন্তু ফেসবুক লাইভে বার বার এসে কেন এসব করছেন বুঝতে পারছি না।’

এছাড়া সোহেল তাজের পারিবারিক ইতিহাস তুলে নাজমুল লিখেছেন, আমার খুব জানতে ইচ্ছে করে এবং ওনাদের সমস্যাটা কী বুঝতে পারছি না। নিজে পদত্যাগ করলেন। ওনার বাবা তাজউদ্দীন আহমেদও বঙ্গবন্ধুর মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছিলেন। তার চাচা আফসার উদ্দিনও শেখ হাসিনার মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছিলেন। ওনার মা জোহরা তাজউদ্দীনও গণফোরামের যাই যাই করছিলেন। এবং শারমিন আহমেদও বঙ্গবন্ধুকে বিতর্কিত করে বই লিখেছেন। সিমিন হোসেন রিমি এমপিও প্রথম আলোতে এই রকম অনেক কলাম লিখেছেন। অথচ বঙ্গবন্ধু কন্যা ওনাদেরকে সবসময়ও সম্মান করে যাচ্ছেন।’

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজের ভাগ্নে সৈয়দ ইফতেখার আলম ওরফে সৌরভকে ময়মনসিংহের তারাকান্দা থেকে উদ্ধার করেছে পুলিশ।

প্রসঙ্গত, বৃহস্পতিবার তারাকান্দা থানার বটতলা নামক স্থানে জামিল অটোরাইস মিলের কাছ থেকে সৌরভকে উদ্ধার করা হয়। চট্টগ্রাম থেকে নিখোঁজের ১১ দিন পর মায়ের বুকে ফেরেন সৌরভ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা

সোহেল তাজের সমস্যাটা কী বুঝতে পারছি না: নাজমুল

আপডেট টাইম : ০৬:৫১:১২ অপরাহ্ন, শুক্রবার, ২১ জুন ২০১৯