ঢাকা ১১:০৮ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

খালেদা জিয়ার ৬ মাসের জামিন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৫৯:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জুন ২০১৯
  • ২৭৬ বার

হাওর বার্তা ডেস্কঃ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দুই মামলায় ৬ মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট। মানহানির অভিযোগে করা দুই মামলায় আজ বিচারপতি মুহাম্মদ আব্দুল হাফিজ ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে খালেদা জিয়ার পক্ষে ছিলেন আইনজীবী মওদুদ আহমদ ও এ জে মোহাম্মদ আলী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফজলুর রহমান খান।

২০১৪ সালে ধর্মীয় অনুভূতিতে আঘাত ও ২০১৬ সালে বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করার অভিযোগে ঢাকা মহানগর হাকিম আদালতে মামলা দুটি বিচারাধীন রয়েছে। এ মামলায় গত ২০ মার্চ খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। এ অবস্থায় ওই দুই মামলায় হাইকোর্টে জামিন আবেদন উপস্থাপন করা হয়। পরে গত ২২ মে শুনানির জন্য ১৭ জুন দিন ধার্য করেছিলেন। ১৭ জুন শুনানি শেষে আদালত মঙ্গলবার আদেশের জন্য দিন ঠিক করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সরকার নারীর স্বাস্থ্যকে বিশেষ অগ্রাধিকার দিচ্ছে

খালেদা জিয়ার ৬ মাসের জামিন

আপডেট টাইম : ১২:৫৯:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জুন ২০১৯