ঢাকা ০৭:২১ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ডাকাত আতঙ্কে পর্যটকশূন্য কিশোরগঞ্জের হাওর ভেঙে পড়েছে পর্যটন অর্থনীতি, বিপাকে হাজারো মানুষের জীবিকা শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস

হত্যার হুমকি দিয়ে বিচারপতিদের চিঠি দিয়েছে হিজবুত

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৩:১৪ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০১৫
  • ৪০৪ বার

হত্যার হুমকি দিয়ে চিঠি পাঠানো হয়েছে সুপ্রিম কোর্টের ৪১ জন বিচারপতি বরাবর। নিষিদ্ধঘোষিত সংগঠন হিজবুত তাহরীরের নামে ওই চিঠি পাঠানো হয়েছে বলে জানা গেছে। বুধবার বিকেলে এসব চিঠি বিতরণকালে এক যুবককে আটক করেছে পুলিশ। ওই যুবক নিজেকে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের কর্মী বলে দাবি করেছেন।
শাহবাগ থানার উপপরিদর্শক মো. শফিকুল ইসলাম জানিয়েছেন, বিকেল ৫টার দিকে হাইকোর্টের বিচারপতি জে বি এম হাসানের কক্ষে চিঠি বিতরণ করতে আসেন আসাদ। এ সময়ই তাকে আটক করা হয়।
এসআই আরো জানিয়েছেন, আসাদের কাছে একই ধরনের মোট ৪১টি চিঠি পাওয়া গেছে। এসব চিঠি হাইকোর্টের বিচারপতিদের দেয়ার জন্য এনেছিলেন তিনি। চিঠিতে বিচারপতিদের হত্যার হুমকি দেয়া হয়েছে। এতে বলা হয়েছে, ‘বিচারপতিরা সরকারের পক্ষে কাজ করছে। এ জন্য তাদের হত্যা করা হবে।’
কুরিয়ার সার্ভিসের নিয়মানুয়ায়ী কোনো চিঠি গ্রহণ বা প্রেরণ করতে হলে প্রেরকের নাম ও মোবাইল নম্বর লিখতে হয়। কিন্তু এসব চিঠিতে তা নেই। আসাদ নিজেই এসব চিঠি বিচারপতিদের কাছে বিতরণ করতে এসেছেন বলে জানিয়েছেন শফিকুল ইসলাম।
পুলিশের দাবি, আটক আসাদ উল্লাহ (২৭) হিজবুত তাহরীরের সদস্য। শাহবাগ থানায় তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ডাকাত আতঙ্কে পর্যটকশূন্য কিশোরগঞ্জের হাওর ভেঙে পড়েছে পর্যটন অর্থনীতি, বিপাকে হাজারো মানুষের জীবিকা

হত্যার হুমকি দিয়ে বিচারপতিদের চিঠি দিয়েছে হিজবুত

আপডেট টাইম : ১০:২৩:১৪ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০১৫