ঢাকা ০৩:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ডিএসসিসির প্রশাসক আবদুস সালামকে কিশোরগঞ্জ সাংবাদিক ফোরাম ঢাকার সংবর্ধনা প্রধানমন্ত্রীর চার বিশেষ সহকারী নিয়োগ “ছোট ভাইয়ের জন্মদিনে বড় ভাইয়ের হৃদয়ছোঁয়া স্মৃতিচারণ—প্রবাসে থেকেও অটুট আত্মার বন্ধন” মৎস্য, প্রাণিসম্পদ ও কৃষিমন্ত্রী আমিন উর রশিদ: রাজনীতি ও শিল্পে সফলতার অনন্য দৃষ্টান্ত ফুটপাত ও সড়ক দখলমুক্তে ডিএমপির কড়াকড়ি, না সরালে আইনি ব্যবস্থা প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর নতুন পে-স্কেল নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা গুমের সঙ্গে জড়িত কেউ আইনের ফাঁক দিয়ে বের হতে পারবে না: আইনমন্ত্রী পাইলটকে উদ্ধারে মার্কিন অভিযান পুরোপুরি ব্যর্থ: ইরান স্পিকারের সহধর্মিণীর রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির কাছে শপথ নিয়ে সংবিধানের সমালোচনাকারীরা স্ব-বিরোধিতায় ভুগছেন

কাশ্মীরেও আছে এমন এক টুকরো গ্রাম, যার নাম বাংলাদেশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:১৬:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৭ জুন ২০১৯
  • ৩২৯ বার

হাওর বার্তা ডেস্কঃ দৃষ্টি নন্দন আর মনোরম এর প্রকৃতির জন্য কাশ্মীরকে বলা হয় ভূস্বর্গ। মোগল সম্রাট জাহাঙ্গীর থেকে শুরু করে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরও মজেছিলেন কাশ্মীরের অপরূপ রূপে। তার ‘বলাকা’ কাব্যগ্রন্থের কিছু কবিতা লিখেছিলেন কাশ্মীরে বসেই। অনিন্দ্য সুন্দর কাশ্মীরের মাটিতে মৃত্যুবরণ করতে চেয়েছিলেন সম্রাট জাহাঙ্গীর। কেবল বিখ্যাত ব্যক্তিরাই নন, প্রতি বছর বাংলাদেশ থেকে বহু মানুষ যান কাশ্মীর ভ্রমণে। বেড়ানোর জন্য আমাদের অনেকেরই প্রিয় স্থান এটা। কিন্তু মজার কথা কি জানেন? এশিয়ার সুইজারল্যান্ড বলে খ্যাত কাশ্মীরেও আছে এমন এক টুকরো গ্রাম, যার নাম বাংলাদেশ।

কাশ্মীরে সব মিলিয়ে ২২ টি জেলা। শ্রীনগর থেকে ৮০ কিলোমিটার উত্তরে গেলে যে জেলা পড়বে তার নাম বান্ডিপুরা। এই বান্ডিপুরা জেলার আলুসা তহশিলে একটি গ্রামের নাম বাংলাদেশ। বিখ্যাত উলার হৃদের তীরে ভাসমান এই গ্রামে বাইরের লোকজনের খুব একটা আনাগোনা নেই। বান্ডিপুরা-সোপুরের মধ্য দিয়ে মাটির রাস্তা ধরে পাঁচ কিলোমিটার হাঁটলেই দেখা মিলবে বাংলাদেশে নামের ওই গ্রামের। স্বাভাবিকভাবেই প্রশ্ন হতে পরে ওই গ্রামের এমন নামকরণের কারণ কি? আপনি জেনে অবাক হবেন, কাশ্মীরের এই গ্রামটির সাথে ১৯৭১ এর মুক্তিযুদ্ধের যোগসূত্র রয়েছে।

১৯৭১ সালে জুরিমন নামক এক গ্রামের ৫-৬টি ঘরে আগুন লাগে। আগুনের শিখায় জ্বলে পুড়ে যায় ঘরগুলো। গৃহহীন হয়ে পড়েন নিরীহ সাধারণ এই মানুষগুলো। তারা তখন পুড়ে যাওয়া জায়গা থেকে কিছুটা দূরে পার্শ্ববর্তী ফাঁকা জায়গায় সবাই মিলে ঘর তোলেন। সেই বছরই ডিসেম্বরে পূর্ব পাকিস্তান স্বাধীন হয়ে বাংলাদেশ রাষ্ট্রের জন্ম হয়। সেই একই সময় গৃহহীন মানুষগুলো দুঃসময় মোকাবেলা করে শুরু করেন তাদের নতুন জীবন। তাই তারা তাদের নতুন গ্রামের নাম রাখেন ‘বাংলাদেশ’।

উলার হৃদের তীরে এই গ্রামটি সৌন্দর্যে কিন্তু কম যায় না! চারদিকে জল, পেছনে সুউচ্চ পর্বত, সব মিলিয়ে অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য ছড়িয়ে রয়েছে গোটা গ্রাম জুড়ে। কিন্তু, নাগরিক কিছু সাধারণ সুবিধা এখনো ঠিকঠাকভাবে পৌঁছে না গ্রামবাসীর কাছে। তাই তারা কোনো বিদেশি দেখলে অবাক হয়। আর বিদেশীরাও তো সেখানে যান খুব কম।

মাত্র ৭ বছর আগে কাগজে কলমে পৃথক গ্রামের মর্যাদা পেয়েছে ‘বাংলাদেশ’। বান্ডিপুরার ডিসি অফিস ২০১০ সালে এই আলাদা গ্রামের মর্যাদা দেন। ৫/৬ ঘর থেকে শুরু হওয়া বাংলাদেশ গ্রামে এখন আছে পঞ্চাশেরও বেশি ঘর। তবে এই প্রজন্মের অনেকে গ্রামটির জন্ম ইতিহাস জানেন না। গ্রামবাসীর প্রধান জীবিকা মাছ ধরা। পাশাপাশি তারা পানি আর বাদাম সংগ্রহ করে থাকেন। ভাসমান এই গ্রাম বাংলাদেশ, মুক্তিযুদ্ধ, কাশ্মীর সব মিলিয়ে যেন আশ্চর্য কাকতালীয় যোগাযোগ! কোথায় যেনো একটা মায়া কাজ করে শুনলে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ডিএসসিসির প্রশাসক আবদুস সালামকে কিশোরগঞ্জ সাংবাদিক ফোরাম ঢাকার সংবর্ধনা

কাশ্মীরেও আছে এমন এক টুকরো গ্রাম, যার নাম বাংলাদেশ

আপডেট টাইম : ০৫:১৬:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৭ জুন ২০১৯