ঢাকা ০৫:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ডিএসসিসির প্রশাসক আবদুস সালামকে কিশোরগঞ্জ সাংবাদিক ফোরাম ঢাকার সংবর্ধনা প্রধানমন্ত্রীর চার বিশেষ সহকারী নিয়োগ “ছোট ভাইয়ের জন্মদিনে বড় ভাইয়ের হৃদয়ছোঁয়া স্মৃতিচারণ—প্রবাসে থেকেও অটুট আত্মার বন্ধন” মৎস্য, প্রাণিসম্পদ ও কৃষিমন্ত্রী আমিন উর রশিদ: রাজনীতি ও শিল্পে সফলতার অনন্য দৃষ্টান্ত ফুটপাত ও সড়ক দখলমুক্তে ডিএমপির কড়াকড়ি, না সরালে আইনি ব্যবস্থা প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর নতুন পে-স্কেল নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা গুমের সঙ্গে জড়িত কেউ আইনের ফাঁক দিয়ে বের হতে পারবে না: আইনমন্ত্রী পাইলটকে উদ্ধারে মার্কিন অভিযান পুরোপুরি ব্যর্থ: ইরান স্পিকারের সহধর্মিণীর রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির কাছে শপথ নিয়ে সংবিধানের সমালোচনাকারীরা স্ব-বিরোধিতায় ভুগছেন

বিএনপি-জামায়াতের প্রোপাগান্ডা ঠেকানোর আহ্বান প্রধানমন্ত্রীর

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪৯:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ জুন ২০১৯
  • ২৮৫ বার

হাওর বার্তা ডেস্কঃ দেশবিরোধী প্রোপাগান্ডা ছড়িয়ে বিএনপি-জামায়াত বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিদেশে বিএনপি-জামাতের এ ধরনের প্রোপাগান্ডা ঠেকাতে প্রবাসী বাংলাদেশি বিশেষ করে আওয়ামী লীগের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। বুধবার (৫ জুন) রাতে ফিনল্যান্ডে বাংলাদেশ কমিউনিটির এক সংবর্ধনায় অংশ নিয়ে শেখ হাসিনা এ আহ্বান জানান। প্রধানমন্ত্রীকে উদ্ধৃত করে তার বক্তব্য রচয়িতা এমডি নজরুল ইসলাম এসব কথা জানিয়েছেন। ত্রিদেশীয় সফরের অংশ হিসেবে সোমবার (৩ জুন) ফিনল্যান্ড পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার রাতে হেলসিংকির হোটেল কাম্পে প্রবাসী বাংলাদেশিদের এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন তিনি। অল ইউরোপিয়ান আওয়ামী লীগ ও ফিনল্যান্ড আওয়ামী লীগের সৌজন্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি অভিযোগ করেন, বিএনপি-জামায়াত বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে। প্রধানমন্ত্রী বলেন, ‘ষড়যন্ত্র করে এবং দেশবিরোধী মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়ে বিএনপি-জামাত বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করছে।’ তার অভিযোগ, বিদেশে দেশবিরোধী প্রপাগান্ডা ছড়াতে অবৈধভাবে উপার্জিত অর্থ বিনিয়োগ করছে বিএনপি-জামায়াত। প্রপাগান্ডা ছড়াতে লবিস্ট নিয়োগের জন্য এ অর্থ বিনিয়োগ করা হচ্ছে।

বিদেশের মাটিতে দেশবিরোধী প্রোপাগান্ডা ঠেকিয়ে বাংলাদেশের ভাবমূর্তি বাড়াতে ভূমিকা রাখার জন্য প্রবাসী আওয়ামী লীগ নেতা-কর্মীদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। বলেন, ‘বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে যারা সফল হবে, তাদেরকে দলের ভেতরে যথাযথভাবে মূল্যায়ন করা হবে।’

শেখ হাসিনা আরও বলেন, ২১ বছর পর ১৯৯৬ সালে ক্ষমতায় এসে আওয়ামী লীগ সরকার দেশকে খাদ্যে উদ্বৃত্ত দেশে পরিণত করেছিল। তবে ১৯৯৬ সালে বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় আসার পর আবারও বাংলাদেশ পরিণত হয় খাদ্য-ঘাটতির দেশে।

দেশের উন্নয়নের জন্য তার সরকার নিরলসভাবে কাজ করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, জনগণ এর ফল পেতে শুরু করেছে।

ত্রিদেশীয় সফরের অংশ হিসেবে ফিনল্যান্ড যাওয়ার আগে জাপান ও সৌদি আরব সফর করেছেন প্রধানমন্ত্রী। এ সফরে ফিনল্যান্ড তার সর্বশেষ গন্তব্য।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ডিএসসিসির প্রশাসক আবদুস সালামকে কিশোরগঞ্জ সাংবাদিক ফোরাম ঢাকার সংবর্ধনা

বিএনপি-জামায়াতের প্রোপাগান্ডা ঠেকানোর আহ্বান প্রধানমন্ত্রীর

আপডেট টাইম : ১০:৪৯:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ জুন ২০১৯