ঢাকা ০৫:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ডিএসসিসির প্রশাসক আবদুস সালামকে কিশোরগঞ্জ সাংবাদিক ফোরাম ঢাকার সংবর্ধনা প্রধানমন্ত্রীর চার বিশেষ সহকারী নিয়োগ “ছোট ভাইয়ের জন্মদিনে বড় ভাইয়ের হৃদয়ছোঁয়া স্মৃতিচারণ—প্রবাসে থেকেও অটুট আত্মার বন্ধন” মৎস্য, প্রাণিসম্পদ ও কৃষিমন্ত্রী আমিন উর রশিদ: রাজনীতি ও শিল্পে সফলতার অনন্য দৃষ্টান্ত ফুটপাত ও সড়ক দখলমুক্তে ডিএমপির কড়াকড়ি, না সরালে আইনি ব্যবস্থা প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর নতুন পে-স্কেল নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা গুমের সঙ্গে জড়িত কেউ আইনের ফাঁক দিয়ে বের হতে পারবে না: আইনমন্ত্রী পাইলটকে উদ্ধারে মার্কিন অভিযান পুরোপুরি ব্যর্থ: ইরান স্পিকারের সহধর্মিণীর রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির কাছে শপথ নিয়ে সংবিধানের সমালোচনাকারীরা স্ব-বিরোধিতায় ভুগছেন

পানি উন্নয়ন বোর্ড পানির নিচে, দেখালেন ব্যারিস্টার সুমন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৩৬:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুন ২০১৯
  • ৩৩৭ বার

হাওর বার্তা ডেস্কঃ হবিগঞ্জের পানি উন্নয়ন বোর্ড নিজেই চলে গেছে পানির নিচে-এমনটাই দেখালেন ব্যারিস্টার সায়েদুল হক সুমন। মঙ্গলবার দুপুরে হবিগঞ্জ জেলা শহরের প্রাণকেন্দ্র থেকে তিনি ফেসবুক লাইভ করেন। ভিডিওচিত্রে দেখা যায়, পানি উন্নয়ন বোর্ড ও তার আশপাশের এলাকা হাঁটুপানিতে ডুবে গেছে। কার্যালয়ের সামনেই ব্যবসাপ্রতিষ্ঠানে ঢুকে পড়েছে পানি। ভিডিওচিত্রে সুমন দেখান, অদূরে সার্কিট হাউজেও পানি উঠে গেছে।

এক ব্যবসায়ী জানান, অল্প বৃষ্টি হলেই জমে যায় পানি। সেখানে চলাচল কষ্টকর হয়ে যায়। শুধু তাই নয়, একটু বৃষ্টি মানেই তাদের ব্যবসা বন্ধ হয়ে যায়। ওই ক্ষুদ্র ব্যবসায়ী বলেন, আগামীকাল ঈদ আর আজ চারিদিকে পানিতে ডুবে গেছে, ব্যবসা করব কীভাবে আর পানিতে কাস্টমার আসবে কীভাবে?

কী কারণে এই পানি জমে যায়? সেটাও স্পষ্ট করলেন ব্যরিস্টার সুমন। ফেসবুক লাইভের সামনে এসে এক গণমাধ্যমকর্মী বলেন, আশপাশের যেসব খাল রয়েছে সেসব সম্পূর্ণ দখলে চলে গেছে। এ সব দখল করেছেন স্থানীয় সরকারদলীয় নেতাকর্মী ও সরকারি কর্মকার্তারা যোগসাজশ করে।

হবিগঞ্জের সায়েদুল হক সুমন ২০০৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ সম্পন্ন করার পর ২০০৯ সালে যুক্তরাজ্যের লন্ডনে চলে যান। সেখানে সিটি ইউনিভার্সিটি থেকে বার অ্যাট ল’ করেন তিনি। সুপ্রিম কোর্টের এ আইনজীবী এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর। আইনজীবী হলেও সুমন পরিচিতমুখ হয়ে উঠেছেন অনিয়মের বিরুদ্ধে তার ‘ফেসবুক লাইভ আন্দোলন’ এর মাধ্যমে।

অনিয়মের বিরুদ্ধে ‘ফেসবুক লাইভ’ আন্দোলন নিয়ে সায়েদুল হক সুমন বলেন, প্রযুক্তির এমন সদ্ব্যবহারের কোনো পূর্বপরিকল্পনা ছিল না। শিক্ষাজীবন থেকেই আমি বিভিন্ন সামাজিক কাজের সঙ্গে জড়িত। কাজ করতে করতেই দেশে আধুনিক প্রযুক্তির প্রচলন ঘটে। মনে হচ্ছিল ছোট একটা ভালো কাজ করে যদি প্রচার করা যায়, তাহলে আরো হাজারটা ভালো কাজ হবে। একপর্যায়ে ধীরে ধীরে ফেসবুক লাইভে কথা বলার সাহস পাই। ভালো সাড়াও আসে সব জায়গা থেকে।

দেখুন সেই ভিডিও

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ডিএসসিসির প্রশাসক আবদুস সালামকে কিশোরগঞ্জ সাংবাদিক ফোরাম ঢাকার সংবর্ধনা

পানি উন্নয়ন বোর্ড পানির নিচে, দেখালেন ব্যারিস্টার সুমন

আপডেট টাইম : ০৪:৩৬:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুন ২০১৯