ঢাকা ০৫:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ডিএসসিসির প্রশাসক আবদুস সালামকে কিশোরগঞ্জ সাংবাদিক ফোরাম ঢাকার সংবর্ধনা প্রধানমন্ত্রীর চার বিশেষ সহকারী নিয়োগ “ছোট ভাইয়ের জন্মদিনে বড় ভাইয়ের হৃদয়ছোঁয়া স্মৃতিচারণ—প্রবাসে থেকেও অটুট আত্মার বন্ধন” মৎস্য, প্রাণিসম্পদ ও কৃষিমন্ত্রী আমিন উর রশিদ: রাজনীতি ও শিল্পে সফলতার অনন্য দৃষ্টান্ত ফুটপাত ও সড়ক দখলমুক্তে ডিএমপির কড়াকড়ি, না সরালে আইনি ব্যবস্থা প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর নতুন পে-স্কেল নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা গুমের সঙ্গে জড়িত কেউ আইনের ফাঁক দিয়ে বের হতে পারবে না: আইনমন্ত্রী পাইলটকে উদ্ধারে মার্কিন অভিযান পুরোপুরি ব্যর্থ: ইরান স্পিকারের সহধর্মিণীর রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির কাছে শপথ নিয়ে সংবিধানের সমালোচনাকারীরা স্ব-বিরোধিতায় ভুগছেন

বদলিটা আড়ং-এর ক্ষমতায় হয়নি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:০৫:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুন ২০১৯
  • ২৭৬ বার

হাওর বার্তা ডেস্কঃ এই বদলি নয়, এ কয় মাস যে তিনি এ পদে টিকে ছিলেন সেটাই বিস্ময়কর! যারা ভাবছেন আড়ং কে জরিমানা করায়, আড়ং তার ক্ষমতা খাঁটিয়ে এই কর্মকর্তাকে বদলি করিয়েছে, তারা শিশুর মত সরল মানুষ।

কেবল আড়ং নয়,গত কয়েক মাসে তিনি অনেক বড় বড় জায়গায় হাত দিয়ে ফেলেছিলেন। সেই জায়গাগুলোর সরাসরি মালিক এবং মালিকদের কাছ থেকে সুবিধা ভোগকারী সিণ্ডিকেট মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ারকে উটকো ঝামেলা, গলার কাঁটা হিসেবে মার্ক করেছে অনেক আগেই। বড় বড় শপিংমল, চেইনশপ, পার্লার, হসপিটালের কর্ণধারদের সিন্ডিকেট খড়গ হাতে তৈরী হয়েই ছিল। আড়ং-এ হাত দেবার সাথে সাথে সবাই মিলেই এই কোপটা বসিয়েছে।

এ দেশের মাটি, পানি, নদী, বাতাসকে বিষময় করেছে, সড়ককে মৃত্যুফাঁদে পরিণত করেছে, ওষুধ থেকে শুরু করে শিশুখাদ্যে ভেজাল নামের বিষ মিশিয়ে হাজার কোটি টাকার পাহাড় বানিয়েছে মুখ চেনা কিছু ব্যবসায়ী। যাদের শক্তির উৎস কালো টাকা। এরা কালোটাকা দিয়ে ব্যবসার নিয়ন্ত্রন নিয়েছে, রাজনীতির নিয়ন্ত্রক হয়েছে। এদের শিকড় অনেক গভীরে বসে গেছে। একজন সরকারি কর্মকর্তার সাধ্য কি তাদের ডালপালা ধরে ঝাঁকুনি দেয়!

অসভ্য, লোভী, নীতিহীন লুটেরা পুঁজিপতিদের স্বর্গরাজ্যে একজন সাহসী, মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ারকে দায়িত্বপরায়ন নয়, উদ্ধত, বেয়াদব হিসেবেই তারা দেখবে, সেটাইতো স্বাভাবিক। টাকা আর ক্ষমতার সামনে এ কয় মাস যে তিনি টিকে ছিলেন সেটাই বিস্ময়কর, তার বদলিটা বিস্ময়ের নয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ডিএসসিসির প্রশাসক আবদুস সালামকে কিশোরগঞ্জ সাংবাদিক ফোরাম ঢাকার সংবর্ধনা

বদলিটা আড়ং-এর ক্ষমতায় হয়নি

আপডেট টাইম : ০৪:০৫:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুন ২০১৯