ঢাকা ০৫:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ডিএসসিসির প্রশাসক আবদুস সালামকে কিশোরগঞ্জ সাংবাদিক ফোরাম ঢাকার সংবর্ধনা প্রধানমন্ত্রীর চার বিশেষ সহকারী নিয়োগ “ছোট ভাইয়ের জন্মদিনে বড় ভাইয়ের হৃদয়ছোঁয়া স্মৃতিচারণ—প্রবাসে থেকেও অটুট আত্মার বন্ধন” মৎস্য, প্রাণিসম্পদ ও কৃষিমন্ত্রী আমিন উর রশিদ: রাজনীতি ও শিল্পে সফলতার অনন্য দৃষ্টান্ত ফুটপাত ও সড়ক দখলমুক্তে ডিএমপির কড়াকড়ি, না সরালে আইনি ব্যবস্থা প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর নতুন পে-স্কেল নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা গুমের সঙ্গে জড়িত কেউ আইনের ফাঁক দিয়ে বের হতে পারবে না: আইনমন্ত্রী পাইলটকে উদ্ধারে মার্কিন অভিযান পুরোপুরি ব্যর্থ: ইরান স্পিকারের সহধর্মিণীর রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির কাছে শপথ নিয়ে সংবিধানের সমালোচনাকারীরা স্ব-বিরোধিতায় ভুগছেন

আগামীকাল বুধবার উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৫:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুন ২০১৯
  • ৩৪১ বার

হাওর বার্তা ডেস্কঃ দুই ঘণ্টার ব্যবধানে সিদ্ধান্ত পাল্টে জাতীয় চাঁদ দেখা কমিটি জানিয়েছে, বাংলাদেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে বৃহস্পতিবার নয়, বুধবারই উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। রাত পৌনে ১১টায় বায়তুল মুকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের কার্যালয়ে চাঁদ দেখা কমিটির ফের বৈঠকে এ সিদ্ধান্তের কথা জানান ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ।

এর আগে সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখা নিয়ে বৈঠকে বসে চাঁদ দেখা কমিটি। আবহাওয়া অধিদপ্তরের তথ্য বিশ্লেষণ করে রাত পৌনে নয়টার দিকে জানানো হয়, বাংলাদেশের কোথাও চাঁদ দেখা যায়নি। তাই বৃহস্পতিবার ঈদ পালিত হবে বলে জানানো হয়। কিন্তু এই সিদ্ধান্তের দুই ঘণ্টা পর ফের বৈঠকে বসে চাঁদ দেখা কমিটি। পরে ধর্ম প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশের আকাশে ১৪৪০ সনের শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। তাই ঈদ হচ্ছে বুধবারই। এদিকে, সোমবার চাঁদ দেখা যাওয়ায় মঙ্গলবার সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ডিএসসিসির প্রশাসক আবদুস সালামকে কিশোরগঞ্জ সাংবাদিক ফোরাম ঢাকার সংবর্ধনা

আগামীকাল বুধবার উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর

আপডেট টাইম : ১১:২৫:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুন ২০১৯