ঢাকা ০২:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের আশ্বাস দিয়ে ৬০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ জ্বালানি সংকট ১৭ বছরের উত্তরাধিকার সূত্রে পাওয়া: তিতুমীর মন্ত্রিসভায় সোমবার ফাইল উঠলে বৃহস্পতিবারই গেজেট ছয় মাসে দেশে কোনো গুম, বিচারবহির্ভূত হত্যার ঘটনা ঘটেনি : স্বরাষ্ট্রমন্ত্রী হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশের পর কওমি ছাত্রদের কর্মসূচি প্রত্যাহার বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর: প্রধানমন্ত্রী জনগণকে নিয়ে অপরাধ দমনের জন্য পুলিশ কর্মকর্তাদেরকে নির্দেশ আইজিপির জলের বুকে লাল শাপলার নকশিকাঁথা শাড়িকাণ্ডের আরেক মামলায় তিশার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি পুলিশ, নারাজি দেবেন বাদী

সারাদিন রোজা রেখে মানুষের হাঁসফাঁস অবস্থা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৩৪:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মে ২০১৯
  • ৩৯৮ বার

হাওর বার্তা ডেস্কঃ ঘূর্ণিঝড় ফণী চলে যাওয়ার পর যেন তাপমাত্রার বেগ বেড়েছে। আর তাতে সারাদিন রোজা রেখে মানুষের হাঁসফাঁস অবস্থা। এর মধ্যে আবার আবহাওয়া অফিস বলছে, আগামী দুইদিনে তাপমাত্রা আরো বাড়তে পারে।

আজ বৃহস্পতিবার আবহাওয়াবিদ বজলুর রশীদ বলেন, দেশের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। আগামী দুইদিনের মধ্যে তাপমাত্রা আরো বাড়তে পারে, তবে ১২ থেকে ১৩ মে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা যশোর ও চুয়াডাঙ্গায় ৩৮.৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৬ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ী দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

তাপপ্রবাহ সম্পর্কে এতে বলা হয়, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, রাজশাহী ও নওগাঁ অঞ্চলসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

সারাদিন রোজা রেখে মানুষের হাঁসফাঁস অবস্থা

আপডেট টাইম : ০৫:৩৪:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মে ২০১৯