ঢাকা ০২:০৮ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

নিজের তৃতীয় বিয়ে নিয়ে যা বললেন শ্রাবন্তী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৩২:৫৬ অপরাহ্ন, শনিবার, ৪ মে ২০১৯
  • ৩৮৮ বার

হাওর বার্তা ডেস্কঃ কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী এবার নিজের তৃতীয় বিয়ে খোলামেলা কথা বলেছেন। জনপ্রিয় এ নায়িকার গোপনে বিয়ের খবরে বেশ সরগরম হয়ে ওঠে টালিপাড়া। এর মধ্যেই, শ্রাবন্তী এবং রোশন সিং এর মালা বদলের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে, এ খবর কেন গোপন রেখেছিলেন সে সব বিষয় নিয়ে কথা বলেছেন তিনি। জানিয়েছেন তার তৃতীয় বিয়ে ও স্বামী রোশন সিং এর কথা।

বিয়ে শেষে কলকাতা টাইমসের মুখোমুখি হয়েছেন শ্রাবন্তী। সাক্ষাৎকারে শ্রাবন্তী জানান, ‘তিনি তার স্বামী রোশন সিংকে আদর করে ‘আদু’ নামে ডাকেন। আর তার স্বামী তাকে ‘নাদু’ নামে ডাকেন।‘ তিনি আরও জানান, তাদের দু’জনের মধ্যে গত বছরের ৭ জুলাই মন বিনিময় হয়।

গোপনে বিয়ে করার প্রসঙ্গে শ্রাবন্তী বলেন, ‘আমি জ্যোতিষশাস্ত্র বিশ্বাস করি। আমার একজন গুরু আছেন। তিনিই আমাকে নিষেধ করেছিলেন বিয়ের ব্যাপারে আমি যেন কাউকে কিছু না বলি। এমনকি তিনি এটাও বলেছিলেন, আমি যেন বাঙালি প্রথায় আগুনের সামনে বসে বিয়ে না করি। তাই প্রচলিত রীতিতে আগুনের সামনে না বসে পাঞ্জাবি রীতিতে বিয়ে করেছি।’

স্বামী হিসেবে রোশন সিং কে পেয়ে বেশ গর্বিত শ্রাবন্তী। তাই বেশ সিরিয়াস মুডে বলেন, ‘আমি চাই সবাই আমাকে শ্রাবন্তী সিং নামে ডাকুক।‘ বিয়ের আনুষ্ঠানিকতা সব সম্পন্ন হয়েছে এখন একটু শান্তিতে বসবাস করতে চান বলেও জানান জনপ্রিয় এ নায়িকা।

বিয়ের দিনক্ষণ সম্পর্কে শ্রাবন্তী জানান, ‘টাঙ্গারের একটি রেস্টুরেন্টে ১৫ এপ্রিল মেহেদী অনুষ্ঠান হয়। গায়ে হলুদ হয়েছে অমৃতসরে। আর ১৭ এপ্রিল সকাল ১১টায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

শিগগিরই সুইজারল্যান্ডে হানিমুনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন শ্রাবন্তী ও রোশান। এদিকে, বিয়ে সেরে কলকাতা ফিরেই অভিমন্যু মুখার্জির নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন শ্রাবন্তী।

এর আগে, দুই বার বিবাহবিচ্ছেদ হয় শ্রাবন্তীর। পরিচালক রাজীব বিশ্বাসের সঙ্গে ২০০৩ সালে প্রথম বিয়ে হয় অভিনেত্রী শ্রাবন্তীর। সে সময়, অভিযোগ ওঠে রাজীব শারীরিকভাবে শ্রাবন্তীকে নির্যাতন করতেন। বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়ানোর অভিযোগ ওঠে রাজীবের বিরুদ্ধে। এর পরেই, বিচ্ছেদ হয় শ্রাবন্তী এবং রাজীব দম্পত্তির।

রাজীবের সঙ্গে বিচ্ছেদের পর শ্রাবন্তীর সম্পর্ক হয় মডেল কৃষণ ব্রজের সঙ্গে। জাঁকজমকভাবে বিয়েও করেন শ্রাবন্তী এবং কৃষণ ব্রজ। কিন্তু বিয়ের পরই তাদের সংসারে শুরু হয় কলহ। শেষে গত বছরের জানুয়ারিতে কৃষণের সঙ্গে বিচ্ছেদ চূড়ান্ত হয় শ্রাবন্তীর। এরপরই শ্রাবন্তীর নামের সঙ্গে জড়িয়ে যায় রোশন সিংয়ের নাম।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

নিজের তৃতীয় বিয়ে নিয়ে যা বললেন শ্রাবন্তী

আপডেট টাইম : ০৪:৩২:৫৬ অপরাহ্ন, শনিবার, ৪ মে ২০১৯