ঢাকা ০২:০৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

স্বস্তিকা-সুদীপ্তা একসাথে, আসছে ‘অনেক দিনের পরে’ (ট্রেলারসহ)

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪৪:২৩ পূর্বাহ্ন, শনিবার, ৪ মে ২০১৯
  • ৩৩৮ বার

হাওর বার্তা ডেস্কঃ ২০১৮ এর শীতে মুক্তি পাওয়ার কথা ছিল স্বস্তিকা-সুদীপ্তা-রূপাঞ্জনা-পালোমির গল্প। কোনো কারণে তা পিছিয়ে যায়। কথায় বলে ‘যা হয় ভালোর জন্যই হয়’। এক্ষেত্রে ঠিক সেটাই ঘটেছে। শেষমেশ মুক্তি পাচ্ছে দেবারতি গুপ্তর ছবি ‘অনেক দিনের পরে’। জি ফাইভে আসছে এই ছবি।

এ ছবির মূল চরিত্র সোশ্যাল মিডিয়া। অবাক হলেন? অন্তত পরিচালকের তেমনটাই দাবি। ছবির চরিত্র স্বাগতা (স্বস্তিকা) সোশ্যাল মিডিয়ায় স্কুলের ১৫০ জন বন্ধুর সঙ্গে যোগাযোগ করে একটা গেট টুগেদার প্ল্যান করে। ১৮ বছর পর তাদের একসঙ্গে দেখা হওয়ার কথা। কিন্তু যথা দিনে এসে পৌঁছায় মাত্র চারজন। স্বাগতা, দেবলীনা (সুদীপ্তা), সায়ন্তনী (রূপাঞ্জনা) এবং কুহু (পালোমি)। এর পরেই কাহিনি এগোয়।

স্কুলের বন্ধুরা জানে ছোটবেলার গোপন কুঠুরিগুলো, যেসব কথা স্কুলবেলায় নিজেদের মধ্যে বলে ফেলা যেত নিখাদ বন্ধুতার টানেই। সেইসব গোপন কথাগুলো বন্ধুত্বে কতটা খাদ আনে, জীবনকে করে তোলে কতটা জটিল, এসবই এ ছবির উপজীব্য। ছবির ক্যামেরা পিছনে ছিলেন রক্তিম মণ্ডল, সঙ্গীত পরিচালনার দায়িত্বে ছিলন রাজা নারায়ণ দেব।

ছবির শুটিং হয়েছে বেলগাছিয়া রাজবাড়ি ও কলকাতার একটি স্কুলে। এই প্রথমবার স্ক্রিন শেয়ার করেছেন স্বস্তিকা-সুদীপ্তা। জাতীয় পুরস্কার পাওয়া অভিনেত্রী পালোমি রয়েছেন, রয়েছেন রূপাঞ্জনা। আগামী ৭ মে থেকে জি ফাইভে স্ট্রিমিং হবে এই ছবির।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

স্বস্তিকা-সুদীপ্তা একসাথে, আসছে ‘অনেক দিনের পরে’ (ট্রেলারসহ)

আপডেট টাইম : ১১:৪৪:২৩ পূর্বাহ্ন, শনিবার, ৪ মে ২০১৯