ঢাকা ১১:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

মাদক ব্যবসায় জড়িত আটক করা হয়েছে টিয়া পাখিটিকে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:৩৮:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০১৯
  • ৪৩৮ বার

হাওর বার্তা ডেস্কঃ কথা বলার পাশাপাশি টিয়া পাখির রয়েছে মানুষের মতোই বুদ্ধিমত্তা। আর সেই বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে মাদক ব্যবসা করে যাচ্ছিল একদল মাদক কারবারি। টিয়া পাখির কথা বলার ক্ষমতাই মাদক পাচারে সাহায্য করত। কিন্তু অবশেষে আটক করা হয়েছে টিয়া পাখিটিকে। ব্রাজিলের পিয়াউই প্রদেশে এই ঘটনা ঘটে।

মাদক পাচারের সাথে জড়িত টিয় পাখিটির সাথে এক তরুণ ও তরুণীকে গ্রেপ্তার করেছে ব্রাজিলের পুলিশ। প্রশিক্ষিত সেই টিয়া পাখির কথা বলার ক্ষমতা ও বুদ্ধিমত্তার দেখে চমকে উঠেছেন স্থানীয় পুলিশ কর্মকর্তারা।

ব্রাজিলের একাধিক স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, এক দল কোকেন কারবারির সন্ধান পায় প্রদেশটির পুলিশ। চক্রের মূলহোতা জানালাবিহীন বাড়ির সামনে একটি পোষা টিয়া পাখি রাখতেন। বাড়ির সামনে পুলিশ আসলেই টিয়া পাখিটি বলে উঠত, বাড়িতে পুলিশ এসেছে। পরে টিয়া পাখি থেকে সংকেত পেয়েই চক্রের সবাই পালিয়ে যেত।

ব্রাজিল পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, ‘আমরা এই দিন অভিযানে গেলেও টিয়া পাখিটি একইভাবে সংকেত দিতে শুরু করে। তবুও আমরা ওদের দুজনকে গ্রেপ্তার করতে পেরেছি। টিয়া পাখিটিকে দীর্ঘদিন ধরে ওরা প্রশিক্ষণ দিয়েছিল। আমরা পাখিটিকে আটক করেছি।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

মাদক ব্যবসায় জড়িত আটক করা হয়েছে টিয়া পাখিটিকে

আপডেট টাইম : ০১:৩৮:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০১৯