ঢাকা ০৩:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি
লিড নিউজ

মুজিবর্ষে বঙ্গবন্ধু উন্নয়নের প্রতীক মন্ত্রী গাজী

হাওর বার্তা ডেস্কঃ বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বলেছেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার সময়

হাওর বার্তা ডেস্কঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম ১৯২০ সালে, রাজনীতিতে তার সংশ্লিষ্টতা ১৯৩৯-এ। এই সময়ে বাংলা তথা ভারতবর্ষে রাজনীতির ধারা প্রবাহিত হয়েছিল কয়েকটি ধারায়।  গান্ধীর নেতৃত্বে ভারতীয় জাতীয় কংগ্রেসের অহিংস অসহযোগ আন্দোলনের সূচনা এবং কর্মীদের সহিংস আচরণের ফলে সেই আন্দোলন প্রত্যাহার একটি বড় ঘটনা। কংগ্রেসের নেতৃত্বে আর যে-দুটি বড় আন্দোলন সংঘটিত হয়, তার একটি ছিল ১৯৩০ সালের আইন অমান্য আন্দোলন এবং অন্যটি ১৯৪২ সালের ভারত ছাড় আন্দোলন। ডোমিনিয়ন স্ট্যাটাসের বদলে পূর্ণ স্বাধীনতার দাবি তোলার প্রস্তাব কংগ্রেস প্রত্যাখ্যান করায় চিত্তরঞ্জন দাশ কংগ্রেস থেকে বেরিয়ে আসেন এবং ১৯২২ সালে মতিলাল নেহরুর সহযোগে স্বরাজ পার্টি গঠন করেন। হিন্দু-মুসলমান সম্প্রীতির লক্ষ্যে চিত্তরঞ্জন দাশ ১৯২৩ সালে একে ফজলুল হক ও হোসেন শহীদ সোহরাওয়ার্দীসহ বাংলার মুসলমান নেতাদের সঙ্গে বেঙ্গল প্যাক্ট সম্পাদন করেন। ১৯২৫-এ চিত্তরঞ্জন দাশের মৃত্যুতে হিন্দু-মুসলমান মিলনের আশা সুদূরপরাহত হয়ে পড়ে। কাকতালীয়ভাবে এর পরের বছরেই সংঘটিত হয় বড় ধরনের সাম্প্রদায়িক দাঙ্গা। চিত্তরঞ্জনের রাজনৈতিক শিষ্য সুভাষচন্দ্র বসুও ছিলেন পূর্ণ স্বাধীনতার দাবি উত্থাপনের এবং হিন্দু-মুসলমানের একযোগে কাজের পক্ষে। ১৯৩৯-এ কংগ্রেসের সভাপতি নির্বাচিত হলেও গান্ধীর বিরোধিতার কারণে তিনি পদত্যাগ করতে বাধ্য হন। কংগ্রেসের মধ্যেই ফরোয়ার্ড ব্লক গঠন করলে তিনি কিছুকালের জন্য কংগ্রেস থেকে বহিষ্কৃত হন। তখন ফরোয়ার্ড ব্লক স্বতন্ত্র রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করে। তুরস্কের সুলতানের ভাগ্য নিয়ে অসন্তুষ্ট ভারতীয় মুসলমানরা অসহযোগ আন্দোলনের সমকালেই গড়ে তুলেছিল খিলাফত আন্দোলন। গান্ধীর সমর্থনলব্ধ খিলাফত আন্দোলন ও অসহযোগ আন্দোলন কিছুকাল হাত ধরাধরি করে চলেছিল, তারপর তা থেমে যায়। প্রায় পাঁচ বছর নিষ্ক্রিয়তার পরে ১৯২৪ সালে পুনরুজ্জীবিত হয় মুসলিম লীগ। ১৯৩০ সালে ইকবাল উপস্থাপন করেন ভারতীয় মুসলমানদের পৃথক বাসভূমি প্রতিষ্ঠার দাবি। জিন্নাহ লন্ডনে স্বেচ্ছানির্বাসন থাকা অবস্থায় ১৯২৪ সালে গৃহীত হয় লাহোর প্রস্তাব। ১৯২৫-এ নিখিল ভারত কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠা ঘটে। অন্যদিকে স্বদেশী বিপ্লবমন্ত্রে দীক্ষিত কর্মীরা সশস্ত্র সংগ্রাম চালিয়ে যেতে থাকেন। ১৯৩৯ সালের চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন ও জালালাবাদের যুদ্ধ ছিল এদের গৌরবময় মুহূর্ত। তার পরও বাংলায় ও বাংলার বাইরে রাজকর্মচারী ও সরকারি প্রতিষ্ঠানের ওপর হামলা অব্যাহত থাকে। কংগ্রেস ও বৃহত্তর হিন্দু সমাজের আপত্তি সত্ত্বেও ১৯৩২ সালে ব্রিটিশ সরকার ঘোষণা করে সাম্প্রদায়িক রোয়েদাদ। ১৯৩৫ সালের ভারত শাসন আইনের অধীনে ১৯৩৭ সালে অনুষ্ঠিত প্রাদেশিক নির্বাচনে জয়লাভ করে একে ফজলুল হকের নেতৃত্বাধীন কৃষক-প্রজা পার্টি। মুসলিম লীগের সঙ্গে তিনি কোয়ালিশন সরকার গঠন করেন এবং ১৯৪০ সালে লীগের অধিবেশনে লাহোর প্রস্তাব উত্থাপন করেন। ১৯৪১ সালে মুসলিম লীগ এই কোয়ালিশন থেকে বেরিয়ে আসে। কংগ্রেস ও হিন্দু মহাসভার সঙ্গে মিলে তিনি আবার মন্ত্রিসভা গঠন করেন; কিন্তু গভর্নরের সঙ্গে মতবিরোধের ফলে ১৯৪৩-এ পদত্যাগ করতে বাধ্য হন। শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ (ঢাকা, ২০১২) পড়ে আমরা জানতে পারি, ১৯৩৬ সালে তিনি স্বদেশী আন্দোলনের প্রতি অনুরক্ত হন। তার ভাষায়— তখন স্বদেশী আন্দোলনের যুগ। মাদারীপুরের পূর্ণ দাস তখন ইংরেজের আতঙ্ক। স্বদেশী আন্দোলন তখন মাদারীপুর ও গোপালগঞ্জের ঘরে ঘরে। (পৃ. ৯) এই পূর্ণচন্দ্র দাস ছিলেন বাঘা যতীনের সহকর্মী। মাদারীপুরে একসময় তিনি নিজেই একটি বিপ্লবী দল গড়েছিলেন। ১৯১৪ থেকে ১৯২০ সাল পর্যন্ত তিনি কারারুদ্ধ ছিলেন। পরে তিনি ফরোয়ার্ড ব্লকে যোগ দেন। আবার ১৯৪০ থেকে ১৯৪৬ পর্যন্ত কারাগারে থাকেন। শেখ মুজিব বলছেন, মাদারীপুর ও গোপালগঞ্জে স্বদেশীদের সভায় তিনি নিয়মিত যাতায়াত করতে থাকেন। ফলে তিনি মনে-প্রাণে ইংরেজ শাসনবিরোধী হয়ে ওঠেন এবং সুভাষচন্দ্র বসুর একজন ভক্তে পরিণত হন। ১৯৩৮ সালে বাংলার প্রধানমন্ত্রী একে ফজলুল হক ও শ্রমমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দী গোপালগঞ্জ সফরে আসেন। তাদের আগমনের সম্ভাবনায় বেশ আলোড়নের সৃষ্টি হয়। সভা ও প্রদর্শনীর আয়োজন হয়। শেখ মুজিবের নেতৃত্বে দলমত নির্বিশেষে স্বেচ্ছাসেবক বাহিনী গঠিত হয়। পরে দেখা যায়, হিন্দু ছাত্ররা এই বাহিনী থেকে সরে দাঁড়াচ্ছে। কংগ্রেস থেকে নাকি তাদের নিষেধ করা হয়েছে এতে যোগ দিতে। এমনকি এদের বিরূপ সংবর্ধনা দেয়ারও একটা প্রস্তুতির খবর পাওয়া যায়। শেখ মুজিব লিখেছেন— আমি এ-খবর শুনে আশ্চর্য হলাম। কারণ আমার কাছে তখন হিন্দু-মুসলমান বলে কোনো জিনিস ছিল না। হিন্দু ছেলেদের সঙ্গে আমার খুব বন্ধুত্ব ছিল। একসাথে গান বাজনা, খেলাধুলা, বেড়ানো—সবই চলত। আমাদের নেতারা বললেন, হক সাহেব মুসলিম লীগের সাথে মন্ত্রিসভা গঠন করেছেন বলে হিন্দুরা ক্ষেপে গিয়েছে। এতে আমার মনে বেশ একটা রেখাপাত করল। হক সাহেব ও শহীদ সাহেবকে সংবর্ধনা দেয়া হবে। তার জন্য যা কিছু প্রয়োজন আমাদের করতে হবে। আমি মুসলমান ছেলেদের নিয়েই স্বেচ্ছাসেবক বাহিনী করলাম, তবে কিছু সংখ্যক নমঃশূদ্র শ্রেণীর হিন্দু যোগদান করল। কারণ, মুকুন্দবিহারী মল্লিক তখন মন্ত্রী ছিলেন এবং তিনিও হক সাহেবের সাথে আসবেন। শহরে হিন্দুরা সংখ্যায় খুবই বেশি, গ্রাম থেকে যথেষ্ট লোক এল, বিশেষ করে নানা রকম অস্ত্র নিয়ে, যদি কেউ বাধা দেয়! যা কিছু হয়, হবে। সাম্প্রদায়িক দাঙ্গাও হতে পারত। [পৃ. ১১] সৌভাগ্যবশত শান্তিপূর্ণভাবে সবকিছুর সমাধা হয়। এই উপলক্ষেই সোহরাওয়ার্দীর সঙ্গে তার পরিচয় এবং পত্র-বিনিময় ঘটে। এই সময়েই ‘হিন্দু মুসলমানদের মধ্যে একটু আড়াআড়ি’র পরিপ্রেক্ষিতে আবদুল মালেক নামে শেখ মুজিবের এক সহপাঠীকে স্থানীয় হিন্দু মহাসভার সভাপতি সুরেন ব্যানার্জির বাড়িতে ধরে নিয়ে মারধর করা হয়। খবর পেয়ে মুজিব তার দলবল নিয়ে সেখানে উপস্থিত হয়ে তাকে ছেড়ে দিতে বলেন। শেষে দু-পক্ষ মারামারি লেগে যায়। মুজিবের দল ঘরের দরজা ভেঙে মালেককে উদ্ধার করে আনেন। স্বভাবতই এতে মামলা হয় এবং শেখ মুজিবকে সাতদিন জেলহাজতে থাকতে হয়। ‘এই আমার জীবনে প্রথম জেল।’ সময়ের উল্লেখ নেই, তবে ছুঁতমার্গের একটি ঘটনা যে তাকে খুব পীড়িত করেছিল, তা তিনি বলেছেন— একদিনের একটা ঘটনা আমার মনে দাগ কেটে গিয়েছিল, আজও সেটা ভুলি নাই। আমার এক বন্ধু ছিল ননীকুমার দাস। একসাথে পড়তাম, কাছাকাছি বাসা ছিল, দিনভরই আমার সাথে কাটাত এবং গোপনে আমার সাথে খেত। ও ওর কাকার বাড়িতে থাকত। একদিন ওদের বাড়িতে যাই। ও আমাকে ওদের থাকার ঘরে নিয়ে বসায়। ওর কাকিমাও আমাকে ভালোবাসত। আমি চলে আসার কিছু সময় পরে ননী কাঁদো কাঁদো অবস্থায় আমার বাসায় এসে হাজির। আমি বললাম, ‘ননী কী হয়েছে?’ ননী আমাকে বলল, ‘তুই আর আমাদের বাসায় যাস না। কারণ, তুই চলে আসার পরে কাকিমা আমাকে খুব বকেছে তোকে ঘরে আনার জন্য এবং সমস্ত ঘর আবার পরিষ্কার করেছে পানি দিয়ে ও আমাকে ঘর ধুতে বাধ্য করেছে।’ বললাম, ‘যাব না, তুই আসিস।’ আরো অনেক হিন্দু ছেলের বাড়িতে গিয়েছি, কিন্তু আমার সহপাঠীরা আমাকে কোনোদিন এ কথা বলে নাই। অনেকের মা ও বাবা আমাকে আদরও করেছেন। এই ধরনের ব্যবহারের জন্য জাতক্রোধ সৃষ্টি হয়েছে বাঙালি মুসলমান যুবকদের ও ছাত্রদের মধ্যে। শহরে এসেই এই ব্যবহার দেখেছি। [পৃ. ২৩] এই ভেদাভেদের জন্য পরে তিনি দুঃখ প্রকাশ করেছেন। তার মনে হয়েছে, হিন্দু-মুসলমান বিরোধের অন্তর্নিহিত কারণ যেমন করে রবীন্দ্রনাথ, চিত্তরঞ্জন দাশ ও সুভাষ বসু অনুধাবন করেছিলেন, আর কেউ তেমনটা করেননি। সোহরাওয়ার্দীর সঙ্গে সেই সামান্য পরিচয়ের সূত্র ধরে শেখ মুজিব ১৯৩৯ সালে কলকাতায় গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন এবং ফিরে এসে গোপালগঞ্জে মুসলিম ছাত্রলীগ ও মুসলিম লীগ গঠন করেন। ছাত্রলীগের সম্পাদক হন তিনি নিজে, মুসলিম লীগের সম্পাদক আরেকজন হলেও মূল কাজ তাকেই করতে হতো। মাদারীপুরেও মুসলিম ছাত্রলীগ গঠিত হয় তারই প্রচেষ্টায়।

প্রতীক্ষিত মুজিব জন্মশতবর্ষ শুরু

হাওর বার্তা ডেস্কঃ ১০, ৯, ৮, ৭, ৬, ৫, ৪, ৩, ২, ১, ০। ক্ষণগণনা শেষে সূচনা হলো বাংলাদেশের জাতির

বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উপলক্ষে ধানমন্ডির ৩২ নম্বরে তার প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

হাওর বার্তা ডেস্কঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ধানমন্ডির ৩২ নম্বরে তার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার

আজ রাজধানীর যেসব মার্কেট বন্ধ

হাওর বার্তা ডেস্কঃ আজ রাজধানীর সব দর্শনীয় স্থান খোলা থাকলেও কয়েকটি শপিংমল এবং এলাকা বন্ধ থাকবে। তাই পরিকল্পনা করার আগেই

শিক্ষার্থীরা যেন বাড়িতে থাকে, অভিভাবকদের প্রতি শিক্ষামন্ত্রী

হাওর বার্তা ডেস্কঃ করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে সব শিক্ষাপ্রতিষ্ঠান ৩১ মার্চ পর্যন্ত বন্ধের সিন্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. দীপু

আজ থেকে ৩১ মার্চ পর্যন্ত সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

হাওর বার্তা ডেস্কঃ করোনাভাইরাসের প্রেক্ষাপটে মঙ্গলবার থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আপাতত ৩১ মার্চ পর্যন্ত সব শিক্ষাপ্রতিষ্ঠান

আজ মুজিববর্ষ’ উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন রাষ্ট্রপতি

হাওর বার্তা ডেস্কঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ এবং জাতীয় শিশু দিবস  উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন

বঙ্গবন্ধুর জন্মদিনে বিনামূল্যে ওপেন হার্ট সার্জারি বিএসএমএমইউতে

হাওর বার্তা ডেস্কঃ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) বিনামূল্যে ওপেন হার্ট সার্জারিসহ বিভিন্ন সেবার কর্মসূচি নেয়া হয়েছে। সোমবার

বিদেশ ফেরতদের ১৪ দিন কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করল সরকার

হাওর বার্তা ডেস্কঃ বিদেশ থেকে ফেরা যাত্রীদের ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকা বাধ্যতামূলক করেছে সরকার। এজন্য স্থানীয় প্রশাসনকে ব্যবস্থা নিতে বলা