ঢাকা ০৩:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

আজ মুজিববর্ষ’ উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন রাষ্ট্রপতি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৩১:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২০
  • ২৮৩ বার

হাওর বার্তা ডেস্কঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ এবং জাতীয় শিশু দিবস  উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। আজ মঙ্গলবার সন্ধ্যায় এ ভাষণ দেবেন তিনি।

পূর্বে ধারণকৃত ভাষণটি বাংলাদেশ বেতার এবং টেলিভিশনে সম্প্রচার করা হবে। মরণঘাতী করোনভাইরাস (কোভিড-১৯) এর সাম্প্রতিক প্রাদুর্ভাবের পরিপ্রেক্ষিতে, কোনোরকম গণজমায়েত এড়াতে ‘মুজিববর্ষ’ কর্মসূচিগুলো সংক্ষিপ্ত করা হয়।

এ উপলক্ষে, রাত ৮টায় দেশব্যাপী বিভিন্ন স্থানে আতশবাজি উদ্বোধনের পরপরই রাষ্ট্রপতির ধারণকৃত ভাষণ সম্প্রচার করা হবে বলে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন জানান। এ ছাড়া, সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

আবেদীন আরো জানান, রাষ্ট্রপতি বঙ্গভবনের কর্মকর্তাদের নিয়ে সন্ধ্যা ৬টায় মিলাদ মাহফিলে অংশ নেবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

আজ মুজিববর্ষ’ উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন রাষ্ট্রপতি

আপডেট টাইম : ০৯:৩১:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২০