ঢাকা ০৮:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

২১ এপ্রিলের মধ্যেই ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৩৯:২৩ অপরাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০১৯
  • ৩৪৫ বার

হাওর বার্তা ডেস্কঃ ২১ এপ্রিলের মধ্যেই ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। এরই মধ্যে খসড়া তালিকা প্রস্তুত করার কথা জানিয়েছেন ছাত্রলীগের কেন্দ্রীয় নেতারা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদনের পরই পূর্ণাঙ্গ নামের তালিকা প্রকাশ হবে।

প্রসঙ্গত, ২০১৮ সালের ১১ ও ১২ মে ছাত্রলীগ ২৯তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় নিজেরা কমিটি গঠন করতে ব্যর্থ হলে ৩১ জুলাই অভিভাবক সংগঠন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা রেজওয়ানুল হক চৌধুরী শোভনকে সভাপতি এবং গোলাম রাব্বানীকে সাধারণ সম্পাদক করে কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেন। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটিও করে দেন তিনি।

ছাত্রলীগের কমিটি পূর্ণাঙ্গ করতে আওয়ামী লীগের কেন্দ্রীয় ৪ নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে। শীর্ষ নেতৃত্বের মতো অন্যান্য পদেও নিয়মিত ছাত্র হওয়া, ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত থাকা, ত্যাগী ও পরীক্ষিত, আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত এমন পারিবারিক ঐতিহ্য এসব যোগ্যতাকে বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান।

নতুন নেতৃত্ব নির্বাচনে ২০১৮ সালের মে মাসে ছাত্রলীগের ২৯তম সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে মতৈক্য না হওয়ায় পরবর্তী সময়ে, ছাত্রলীগের বর্তমান শীর্ষ নেতৃত্ব চূড়ান্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে।

কিন্তু চলতি কমিটির মেয়াদ প্রায় ৮ মাস পেরিয়ে গেলেও ছাত্রলীগের কেন্দ্রীয় পূণাঙ্গ কমিটির গঠন ব্যর্থ হওয়ার ক্ষোভ প্রকাশ করেছেন আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গত সোমবার রাতে গণভবনে দলের শীর্ষ পর্যায়ের নেতাদের সাথে এক বৈঠকে এ নির্দেশ দেন আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে উপস্থিত নেতাদের সতর্ক করে প্রধানমন্ত্রী বলেন, দলের অভ্যন্তরে বিশৃঙ্খলা সৃষ্টিকারী এবং দলের সুনাম ক্ষুণ্নকারীরা কোনোভাবেই পার পাবে না। অপকর্মে জড়িত নেতা-কর্মীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের পাশাপাশি আইনগত ব্যবস্থাও গ্রহণ করা হবে।

শুধু তাই নয়, দলটির ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সামপ্রতিক কর্মকাণ্ড এবং বর্তমান নেতৃত্বের প্রতি ক্ষোভ প্রকাশ করেন দলটির সভানেত্রী ওই বৈঠকে উপস্থিত নেতাদের বলেন, হয় ছাত্রলীগের কমিটি ভেঙ্গে দাও, নইলে আগামী সাতদিনের মধ্যে পূণাঙ্গ করে দাও।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

২১ এপ্রিলের মধ্যেই ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে

আপডেট টাইম : ০৪:৩৯:২৩ অপরাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০১৯