ঢাকা ০৮:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

শ্রমিকের বেশে লুঙ্গি পরে সেতুর ঢালাই কাজে সাতক্ষীরার এমপি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৪৯:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৯ এপ্রিল ২০১৯
  • ৪৯৫ বার

হাওর বার্তা ডেস্কঃ শ্রমিকের বেশে লুঙ্গি পরে মাথায় গামছা বেঁধে ঢালাই (ইট-সিমেন্ট মিশ্রণ) মাথায় নিয়ে সেতুর নির্মাণকাজে অংশ নিলেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এসএম জগলুল হায়দার। এ সময় ঘটনাস্থলে এমপিকে এই বেশে দেখে অনেকেই তার মহতি উদ্যোগের প্রশংসা করেছেন। একজন জনপ্রতিনিধির এই বিরল উদ্যোগের দৃশ্য ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছেড়ে দিয়েছেন কেউ কেউ। যেটি ইতিমধ্যে ভাইরাল হয়েছে।

পরে গণমাধ্যমকর্মীরা ঘিরে ধরলে জগলুল হায়দার বলেন, এলাকার মানুষের যোগাযোগব্যবস্থার উন্নয়নের জন্য তিন কোটি টাকা ব্যয়ে সেতুটি নির্মাণ করা হচ্ছে। আজ (বৃহস্পতিবার) সেতুর ঢালাই কাজের উদ্বোধন ছিল।

একজন জনপ্রতিনিধি হয়েও শ্রমিক বেশে কাজ করার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি মানবসেবাকে ব্রত হিসেবে বেছে নিয়েছি। আমি জনগণের একজন প্রতিনিধি। ঢালাই কাজের উদ্বোধনকালে শ্রমিকদের উৎসাহিত করতে আমি নিজেই কাজে নেমে পড়ি। যেকোনো সময় যেকোনো প্রয়োজনে আমি মানুষের পাশে আছি, আগামীতেও থাকব।

স্থানীয়রা জানান, এর আগেও এমপি এসএম জগলুল হায়দারকে শ্রমিকদের সঙ্গে মাটি কাটতে এবং মাথায় পাতি বহন করতে দেখা গেছে। কখনও গরিব-দুঃখীদের মুখে খাবার তুলে দিতেও তাকে দেখা গেছে। এসব কারণে এলাকায় তিনি ব্যাপক জনপ্রিয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

শ্রমিকের বেশে লুঙ্গি পরে সেতুর ঢালাই কাজে সাতক্ষীরার এমপি

আপডেট টাইম : ০৫:৪৯:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৯ এপ্রিল ২০১৯