ঢাকা ০২:০০ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

কেন খাবেন কমলা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:০৭:৪১ অপরাহ্ন, বুধবার, ১৭ এপ্রিল ২০১৯
  • ৫৯৫ বার

হাওর বার্তা ডেস্কঃ স্লিম, সুন্দর আর সুস্থ থেকে ওজন কমাতে যে ফলের জুড়ি নেই, সেটা হচ্ছে রসালো এবং ভিটামিন সি’তে ভরপুর কমলা৷ কমলা প্রায় সকলেরই প্রিয়৷ এবার একটু অন্যভাবে কমলার গুণের কথা জানা যাক, যা ওজন কমাতে বিশেষ ভূমিকা রাখে৷

১) খিদে দূরে রাখে

মার্কিন যুক্তরাষ্ট্র এবং সুইডেনে মোট ১৮ হাজার নারীকে নিয়ে করা দীর্ঘমেয়াদী এক গবেষণা থেকে জানা গেছে, যারা নিয়মিত কমলা খেয়েছেন, তাদের প্রায় কারোই অতিরিক্ত ওজনের সমস্যা নেই, অর্থাৎ তারা অতিরিক্ত মোটা হননি৷ দিনে মাত্র তিনটি কমলা শরীরের প্রয়োজনীয় পুষ্টি পূরণ করতে পারে৷

২) শুধু জুস নয়আঁশসহ খান

কমলার জুস খাওয়াটা বেশ সহজ হলেও কিন্তু স্লিম হওয়া বা ওজন কমানোর ক্ষেত্রে কিন্তু খোসা ছাড়িয়ে কমলা খাওয়ার এফেক্ট অনেক বেশি৷ ২০০ গ্রাম কমলায় আঁশ বা ফাইবার ২০০ গ্রাম জুসের চেয়ে অনেক বেশি থাকে৷ তাই সম্ভব হলে জুসের চেয়ে কমলা খোসা ছাড়িয়ে খাওয়াই শ্রেয়৷ এতে কমলার স্বাদও লেগে থাকে মুখে অনেকক্ষণ৷

৩) কমলার ভেতরের সাদা অংশ

কমলার খোসা অতটা পরিষ্কার করে ছাড়াবেন না৷ কারণ, খোসার নীচের সাদা অংশেই থাকে প্রচুর পরিমাণে পেকটিন, যা অন্ত্রের বিষাক্ত জীবাণু বাইরে বের হতে বিশেষভাবে সাহায্য করে৷

৪) মিষ্টি খাওয়ার ইচ্ছা দমন করে কমলা

কমলায় থাকা প্রাকৃতিক, মিষ্টি কিন্তু চকলেট বা অন্যান্য মিষ্টি খাওয়ার ইচ্ছাকে দমন করে৷ কাজেই এতেও অনেকটা ক্যালোরি কম খাওয়া হয়৷

৫) খাওয়ার আগে

দুপুরে খাওয়ার ১৫ মিনিট আগে কমলা খাবেন৷ এতে আসল খাবার থেকে কম করে হলেও ৩০০ গ্রাম ক্যালোরি কম খাওয়া হবে৷

৬) ফরাসি গবেষকরা জানিয়েছেন

খাওয়ার আগে যারা নাকের মাধ্যমে কমলা বা লেবুর সুগন্ধ নিয়েছেন, তারা খাওয়ার আগে মেন্যু থেকে হালকা ধরণের খাবারই বেশি পছন্দ করেছেন৷

৭) পানির সঙ্গে

সারাদিন পান করার জন্য প্রতি গ্লাস পানিতেই খানিকটা কমলা বা লেবুর রস মিশিয়ে নেবেন৷ এতে যেমন পানির স্বাদ বাড়বে, তেমনি ওজনও কমবে৷

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

কেন খাবেন কমলা

আপডেট টাইম : ০৫:০৭:৪১ অপরাহ্ন, বুধবার, ১৭ এপ্রিল ২০১৯