ঢাকা ০৭:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

৭ ঘণ্টা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক বন্ধ রাখার দাবি রওশন এরশাদের

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:০৯:০৬ অপরাহ্ন, বুধবার, ১৭ এপ্রিল ২০১৯
  • ৩৪১ বার

হাওর বার্তা ডেস্কঃ দেশে ৭ ঘণ্টা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক বন্ধের দাবি জানিয়েছেন জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা বেগম রওশন এরশাদ। মঙ্গলবার রাজধানীর গুলশান-১ সার্কেলের ইমানুয়েলস মিলনায়তনে জাতীয় ছাত্রসমাজের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তিনি এ দাবি করেন।

রাত ১২টা থেকে সকাল ৭টা পর্যন্ত ফেসবুক বন্ধের দাবি করে শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, তরুণ ছাত্র সমাজ রাত জেগে ফেসবুক ব্যবহার করায় লেখাপড়া ও শারীরিক ক্ষতির সম্মুখীন হচ্ছে। বিভিন্ন পরীক্ষায় হাজার হাজার শিক্ষার্থী জিপিএ-৫ পেলেও তাদের বেশির ভাগই বাংলা ও ইংরেজি ভাষায় শুদ্ধ করে দরখাস্ত লিখতে পারে না। দক্ষ ও শিক্ষিত জনবলের অভাবে দেশের ভালো চাকরির একটা বিরাট অংশ বিদেশি কর্মীদের দখলে চলে যাচ্ছে।

তিনি বলেন, সরকারের কাছে আমরা দাবি জানিয়েছি চাকরির বয়স বাড়িয়ে ৩৫ বছর করতে হবে। সবাইকে লেখাপড়া করে যোগ্য মানুষ হতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় ছাত্র সমাজকে আরও শক্তিশালী করতে হবে। সবাইকে মানবিক গুণাবলী সম্পন্ন একজন মানুষ হিসেবে গড়ে ওঠতে হবে। সিলেবাসের বাইরেও পড়াশোনা করতে হবে।

জাতীয় ছাত্রসমাজের আহ্বায়ক মোড়ল জিয়াউর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব ও বিরোধীদলীয় হুইপ মো. মসিউর রহমান রাঙ্গা, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এসএম ফয়সল চিশতীসহ আরও অনেকে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

৭ ঘণ্টা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক বন্ধ রাখার দাবি রওশন এরশাদের

আপডেট টাইম : ০১:০৯:০৬ অপরাহ্ন, বুধবার, ১৭ এপ্রিল ২০১৯