ঢাকা ০৭:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

চলতি মাসে দেশে ফিরবেন ওবায়দুল কাদের

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৪১:১৮ অপরাহ্ন, সোমবার, ১৫ এপ্রিল ২০১৯
  • ৩৫৮ বার

হাওর বার্তা ডেস্কঃ চলতি মাসেই দেশে ফিরতে পারেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং ক্ষমতাসীন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ওবায়দুল কাদেরের ঘনিষ্ঠ সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

ওবায়দুল কাদের এখন প্রতিদিন একটু আধটু হাঁটছেন। আশেপাশে থাকা ঘনিষ্ঠজনদের সঙ্গে কথা বলে সময় পার করছেন। আর প্রতিদিন ভোরে ঘুম থেকে ওঠা তার দীর্ঘদিনের অভ্যাস।

সে হিসেবে ভোরের আলো ফুটবার সঙ্গে সঙ্গে তার দিন শুরু হয় উল্লেখ করে ঘনিষ্ঠ ওই সূত্র আরও জানান, দেশে ফেরার জন্য তার অপেক্ষা থাকে প্রতিদিন। তার সঙ্গে সার্বক্ষণিক থাকছেন তার স্ত্রী ইসরাতুন্নেসা কাদের। এছাড়া ব্যাক্তিগত তিন থেকে চার জন কর্মকর্তা তাকে দেখেশুনে রাখছেন।

এর আগে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ডাক্তাররা আগে জানিয়েছিলেন ওবায়দুল কাদের মধ্য এপ্রিলে দেশে ফিরে যেতে পারবেন। সে হিসেবে এখন তার দেশে আসার কথা। তবে এ সপ্তাহে নয়, পিছিয়েছে তারিখ।

প্রসঙ্গত, ৩ মার্চ হৃদরোগে আক্রান্ত হয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি হন। হাসপাতালের ভর্তির পর পরীক্ষায় তাঁর হার্টে তিনটি ব্লক ধরা পড়ে এবং তাৎক্ষণিকভাবে হার্টে একটি রিং পরানো হয়।

এর পরদিন, ভারতের বিশিষ্ট হৃদরোগ চিকিৎসক ড. দেবি শেঠীকে বাংলাদেশে আনা হয় এবং তার পরামর্শে সেদিনই ওবায়দুল কাদেরকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেয়া হয়। এরপর ০৫ এপ্রিল চিকিৎসা শেষে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতাল ছাড়েন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

চলতি মাসে দেশে ফিরবেন ওবায়দুল কাদের

আপডেট টাইম : ০৭:৪১:১৮ অপরাহ্ন, সোমবার, ১৫ এপ্রিল ২০১৯