ঢাকা ০৭:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

নুসরাতের খুনির আশ্রয়দাতা আ.লীগ নেতা ক্রিমিনাল: নাসিম

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫৫:৫২ অপরাহ্ন, রবিবার, ১৪ এপ্রিল ২০১৯
  • ৩৪৭ বার

হাওর বার্তা ডেস্কঃ ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহানের খুনিকে আশ্রয় দেওয়া আওয়ামী লীগের স্থানীয় নেতাকে ‘ক্রিমিনাল’ বলে মন্তব্য করেছেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম। গতকাল শনিবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন তিনি।

ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় নাসিম বলেন, ‘দেখলাম, আওয়ামী লীগের একজন নেতা নুসরাতের মূল খুনি মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদ দৌলাকে আশ্রয়-প্রশ্রয় দিয়েছে। এসব লোক হচ্ছে ক্রিমিনাল। এরা কখনো আওয়ামী লীগ করতে পারে না। জীবনে এরা কোনো দিন আওয়ামী লীগ করেনি, আওয়ামী লীগে বিশ্বাসও করে না। এই সব লোককেও নুসরাতের খুনির সঙ্গে বিচার করতে হবে। এদেরকে কোনো ছাড় দেওয়া যাবে না।

এরা আওয়ামী লীগের দুর্নাম করে।’ দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে নুসরাতসহ সাম্প্রতিক সময়ে খুন হওয়া সব নারী ও শিশুর খুনিদের বিচার নিশ্চিত করার দাবি জানান আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম। তিনি বলেন, কোনো ফাঁকফোকর রাখা যাবে না। এ ব্যাপারে আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। তিনি বলেন, ‘দেশের জনগণ আমাদের দিকে তাকিয়ে আছে। খুনিদের দ্রুত বিচার করুন। এতে জনগণ খুশি হবে। সরকারের প্রতি জনগণের আস্থা আরও বাড়বে।’

স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের শিল্পী রফিকুল আলমের সভাপতিত্বে সভায় আরও বক্তৃতা করেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মোজাফফর হোসেন পল্টু, স্বাধীন বাংলা বেতারের শিল্পী মনোরঞ্জন ঘোষাল, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার প্রমুখ।

সূত্র- প্রথম আলো

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

নুসরাতের খুনির আশ্রয়দাতা আ.লীগ নেতা ক্রিমিনাল: নাসিম

আপডেট টাইম : ১১:৫৫:৫২ অপরাহ্ন, রবিবার, ১৪ এপ্রিল ২০১৯