ঢাকা ০৭:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

নতুন প্রজাতির মানুষের সন্ধান পাওয়া গেছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪৬:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৪ এপ্রিল ২০১৯
  • ৩৯২ বার

হাওর বার্তা ডেস্কঃ নতুন মনুষ্য প্রজাতির সন্ধান পাওয়া গেছে বলে দাবি করেছেন বিজ্ঞানীরা। তারা জানান, ফিলিপাইনে বিলুপ্ত এক প্রজাতির সন্ধান পেয়েছেন তারা, যাকে বলা হচ্ছে হোমো ইউজোনেনসিস। গবেষকরা জানান, এই প্রজাতির মানুষের হাড়ের মধ্যে বর্তমান প্রজাতি ও একদম আদি প্রজাতির এক মিশ্রণ রয়েছে। ধারণা করা হচ্ছে, প্রাচীন যুগে আফ্রিকা ছেড়ে দক্ষিণ-পূর্ব এশিয়ায় এসেছিল মানুষ। যা আগে সম্ভব বলে মনে হয়নি।

জার্নাল ‘ন্যাচারে’ প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিপাইনের কালাও গুহায় পাওয়া হোমো ইউজোনেনসিস প্রজাতির বসবাস ৬৭ হাজার বছর আগে। হোমো ইউজোনেনসিসের সঙ্গে আধুনিক মানবজাতি হোমো সেপিয়েন্সের অনেক মিল রয়েছে। একই সঙ্গে ২০-৪০ লাখ বছর আগের বানরসদৃশ মানুষের সঙ্গেও মিল রয়েছে তাদের।

ফিলিপাইনের সবচেয়ে বড় দ্বীপ লুজনে ওই দেহাবশেষের সন্ধান পান গবেষকরা। ২০০৭ সাল থেকে গুহা থেকে এসব উদ্ধার করা হয়েছে। দাঁত, হাত, পায়ের হাড়সহ অন্তত ১৩টি দেহাবশেষ পাওয়া গেছে।

লন্ডনের ন্যাচারাল হিস্ট্রি জাদুঘরের অধ্যাপক ক্রিস স্ট্রিংগার বলেন, ‘২০০৪ সালে হোমো ফ্লোরেসিয়েনসিস আবিষ্কারের পর আমি বলেছিলাম, দেশটির অন্যান্য অঞ্চলেও এমন সন্ধান মিলবে। আর মাত্র ৩ হাজার কিলোমিটার দূরে লুজন দ্বীপেই সেই কথা সত্য প্রমাণিত হল।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

নতুন প্রজাতির মানুষের সন্ধান পাওয়া গেছে

আপডেট টাইম : ১১:৪৬:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৪ এপ্রিল ২০১৯