ঢাকা ০৫:২১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

ঢাকা জেলা বিএনপির নতুন কমিটির পরিচিতি সভায় এ ঘটনা ঘটে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৩৪:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ এপ্রিল ২০১৯
  • ২৮৮ বার

হাওর বার্তা ডেস্কঃ ঢাকা জেলা বিএনপির নবগঠিত কমিটির নেতা-কর্মীদের সঙ্গে পদবঞ্চিতদের হাতাহাতির ঘটনা ঘটেছে। এ সময় নতুন নেতাদের অবরুদ্ধ করে রাখা হয়। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর নয়াপল্টনের ভাসানী ভবনে নতুন কমিটির পরিচিতি সভায় এ ঘটনা ঘটে।

গত ২৭ মার্চ মো. সালাউদ্দিনকে সভাপতি ও খন্দকার আবু আশফাককে সাধারণ সম্পাদক করে ২৬৬ সদস্যের ঢাকা জেলার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করে বিএনপি।

অভিযোগ উঠেছে, এই কমিটিতে দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের অনুসারীদের স্থান দেওয়া হয়েছে। বাদ পড়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমানের সমর্থকেরা।

তাই নবগঠিত কমিটির পরিচিতি সভায় এ ঘটনার প্রতিবাদ জানান পদবঞ্চিত নেতারা। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় আমানের সমর্থকেরা ভাসানী ভবনের দরজা ভেঙে ফেলার চেষ্টা করেন। এতে ঢাকা জেলা বিএনপির এক নেতা আহত হন।

এ সময় আমান উল্লাহ আমানের সমর্থকেরা ‘অবৈধ কমিটি, মানি না মানব না’; ‘আওয়ামী লীগের দালালরা, হুঁশিয়ার সাবধান’সহ বিভিন্ন ধরনের স্লোগান দেন।

নতুন কমিটির পরিচিতি সভায় বিএনপির নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরী, মো. সালাউদ্দিন, খন্দকার আবু আশফাকসহ ঢাকা জেলা বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

ঢাকা জেলা বিএনপির নতুন কমিটির পরিচিতি সভায় এ ঘটনা ঘটে

আপডেট টাইম : ০৪:৩৪:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ এপ্রিল ২০১৯