ঢাকা ০২:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

পুলিশ কোন সাহসে থানায় বিচার বসায় প্রশ্ন হাইকোর্টের

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:১৫:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ এপ্রিল ২০১৯
  • ৩৮৯ বার

হাওর বার্তা ডেস্কঃ মামলা না নিয়ে থানায় পুলিশের বিচার কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলেছেন হাইকোর্ট। আদালত বলেন, মামলা না নিয়ে থানার ওসিরা কোন সাহসে নিজেরাই বিচার বসায়, সমঝোতার চেষ্টা করে? ওসিরা সব জায়গায় রাতে কোর্ট বসায় কিভাবে? সাতক্ষীরার শ্যামনগর থানায় একটি মামলার ঘটনায় ওসির মধ্যস্থতা করার অভিযোগে করা এক রিট শুনানিতে মঙ্গলবার হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এ মন্তব্য করেন।

বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ ওই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন। আদালত বলেন, ১৩ হাজার পুলিশ থানায় বসে মামলার আগেই অভিযোগের সমঝোতা করে ফেলছে। এতে দুই পক্ষের ন্যায়বিচার নিশ্চিত হচ্ছে না। গোটা পুলিশ বিভাগের বদনাম হচ্ছে তাতে।

আদালত বলেন, থানা পুলিশ সুবিধা মতো মামলা দেয়। এছাড়া টাকা ছাড়া জিডিও হয়না বলেও মন্তব্য করেন আদালত। নানা কারণে নাগরিকদের থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার প্রয়োজন পড়ে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই ‘চা-পানি’র ব্যবস্থা অর্থাৎ টাকা ছাড়া জিডি করা সম্ভব হয় না বলে অভিযোগ রয়েছে। এ কারণে সাধারণ মানুষ নিতান্ত জরুরি প্রয়োজন ছাড়া শুধু জিডি করতে থানায় যেতে চান না।

আদালত আরও বলেন, অনেক পুলিশ কষ্ট করে দিনযাপন করে আর অনেকে চার থেকে পাঁচটা বাড়িও করে ফেলেন। চোরের দেশ একটা। রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল ইসলাম সাংবাদিকদের জানান, শ্যামনগর থানার ওসি একটি ঘটনায় মামলা নেননি। পরে জেলা পুলিশ সুপার তদন্ত পূর্বক মামলা নিতে নির্দেশ দিলেও ওসি মামলা নেননি।

তিনি বলেন, ‘ওই ঘটনায় বিক্ষুব্ধ হয়ে ভুক্তভোগীরা হাইকোর্টে রিটটি দায়ের করেন। ওসি মামলা না নেওয়ায় আদালত ক্ষোভ প্রকাশ করেন।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

পুলিশ কোন সাহসে থানায় বিচার বসায় প্রশ্ন হাইকোর্টের

আপডেট টাইম : ০৬:১৫:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ এপ্রিল ২০১৯