ঢাকা ০২:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপের ভোট গ্রহণ আজ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৯:০৫ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মার্চ ২০১৯
  • ৩৩৫ বার

হাওর বার্তা ডেস্কঃ পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপের ভোট আজ রোববার অনুষ্ঠিত হবে। আজ ভোটগ্রহণ হবে মোট ১০৭ উপজেলায়। নির্বাচন কমিশনের (ইসি) তথ্য অনুযায়ী, চতুর্থ ধাপে চেয়ারম্যান পদে ৩৫১ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫৩৩ জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে ৪০৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

এর মধ্যে এ নির্বাচনে ভোটের আগেই জয়লাভ করেছেন ৮৮ প্রার্থী। কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় চোয়ারম্যান পদে ৩৯ উপজেলা, ভাইস চেয়ারম্যান পদে ২২ উপজেলা ও নারী ভাইস চেয়ারম্যান পদে ২৭ উপজেলায় একক প্রার্থীরা ভোট ছাড়াই জয়লাভ করেছেন।

ইসির তথ্য অনুযায়ী, চতুর্থ ধাপে ১২২ উপজেলায় নির্বাচনের তফসিল ঘোষণা করে কমিশন। সেইসঙ্গে আরও যুক্ত হয় ছয়টি উপজেলা। এগুলো তৃতীয় থেকে চতুর্থ ধাপে স্থানান্তর করা হয়। এই ছয় উপজেলা হলো-নরসিংদী সদর, কক্সবাজার সদর, দিনাজপুর সদর, গোবিন্দগঞ্জ, লোহাগাড়া ও ফুলবাড়ী।

মোট ১২৮ উপজেলায় ভোট হওয়ার কথা ছিল আজ। তবে এর মধ্য চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান-এই তিন পদে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায়, ১৫টি উপজেলায় ভোট হবে না। সেই সঙ্গে খুলনার ডুমুরিয়া, ফেনীর ছাগলনাইয়া, ময়মনসিংহের ত্রিশাল ও কুমিল্লার বরুড়ার নির্বাচন স্থগিত করেছেন আদালত। আর পিরোজপুরের মঠবাড়ীয়া ও নোয়াখালীর কবিরহাটের নির্বাচন স্থগিত করেছে ইসি। এই ২১টি উপজেলা বাদে আজ ১০৭ উপজেলায় ভোটগ্রহণ হবে।

যে ১৫ উপজেলায় ভোট ছাড়াই প্রার্থীরা জয়লাভ করেছেন, সেগুলো হলো-ভোলা সদর, মনপুরা ও চরফ্যাশন, যশোরের শার্শা, কুমিল্লার লাকসাম, লাঙ্গলকোট, মনোহরগঞ্জ, দেবিদ্বার ও চৌদ্দগ্রাম, নোয়াখালীর কোম্পানীগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়ার কসবা, ময়মনসিংহের গফরগাঁও, ঢাকার সাভার ও কেরানীগঞ্জ এবং ফেনীর পরশুরাম উপজেলা।

চতুর্থ ধাপের উপজেলা নির্বাচনে মোট ২ কোটি ৫৫ লাখ ৪০ হাজার ৭০৪ জন ভোটাধিকারের সুযোগ পাচ্ছেন। ভোটগ্রহণ হবে ৯ হাজার ৭৪০টি কেন্দ্রের মোট ৬৩ হাজার ৬৯৬টি ভোট কক্ষে। এ নির্বাচনে অতিরিক্ত বিজিবি মোতায়েন থাকবে ৪৮ উপজেলায় এবং গাইবান্ধার গোবিন্দগঞ্জে অতিরিক্ত র্যাব মোতায়েন থাকবে।

এদিকে পটুয়াখালী সদর, কক্সবাজার সদর, বাগেরহাট সদর, ময়মনসিংহ সদর, মুন্সিগঞ্জ সদর ও ফেনী সদরে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপের ভোট গ্রহণ আজ

আপডেট টাইম : ১১:২৯:০৫ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মার্চ ২০১৯