ঢাকা ০২:০২ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

১ লাখ শিশুকে কৃমিনাশক ট্যাবলেট খাওয়াবে রাসিক

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৫৩:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০১৯
  • ৫৯৩ বার

হাওর বার্তা ডেস্কঃ ফাইলেরিয়াসিস নির্মূল ও কৃমি নিয়ন্ত্রণ কার্যক্রমের আওতায় এবার মহানগরীর ৪৮১ স্কুলের ৯৮ হাজার ৩৩ জন ছাত্র-ছাত্রীকে একটি করে কৃমিনাশক ট্যাবলেট খাওয়াবে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)। আগামী ৬ থেকে ১১ এপ্রিল মহানগরীতে কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ ও ক্ষুদে ডাক্তার দিয়ে শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষাও করানো হবে। রাসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফ এ এম আঞ্জুমান আরা বেগম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, এ উপলক্ষ্যে গত ২৭ মার্চ (বুধবার) সকালে নগর ভবনে সরিৎ দত্ত গুপ্তকক্ষে সভা করা হয়েছে। সভায় এসব পরিকল্পনা নেওয়া হয়।

তিনি বলেন, কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহে এবার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি মাদ্রাসা, মক্তব ও এতিমখানাসহ সব শিক্ষাপ্রতিষ্ঠানকে এ কার্যক্রমের আওতায় আনার পরিকল্পনা রয়েছে। তাই এ লক্ষ্যকে সামনে রেখে ৫ থেকে ১৬ বছর বয়সী বিদ্যালয়গামী ও একই বয়সী বিদ্যালয় বহির্ভূত, ঝরেপড়া, পথশিশু, কর্মজীবী শিশুসহ সব শিশুকে এ কার্যক্রমের আওতায় আনা হবে।

প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফ এ এম আঞ্জুমান আরা বেগম কৃমিনাশক এ ট্যাবলেট খাওয়ার গুরুত্ব তুলে ধরে বলেন, ভবিষ্যত প্রজন্মকে সুস্থ ও সবলভাবে গড়ে তুলতে এর কোনো বিকল্প নেই। এজন্য কোনো ধরনের গুজবে কান না দিয়ে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানোর বিষয়ে শিশুদের উদ্বুদ্ধ করতে হবে। এজন্য গণমাধ্যমকে সহযোগিতার আহ্বান জানান তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১ লাখ শিশুকে কৃমিনাশক ট্যাবলেট খাওয়াবে রাসিক

আপডেট টাইম : ০৭:৫৩:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০১৯