ঢাকা ০২:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

তাহলে রাজউক এতদিন কী করেছে : আইজি‌পি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:০১:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০১৯
  • ৫০৬ বার

হাওর বার্তা ডেস্কঃ পু‌লিশের মহাপরিদর্শক (আইজিপি) মোহাম্মদ জাবেদ পাটোয়ারী ক্ষোভপ্রকাশ করে বলেছেন, গত ১৪ বছরে রাজউক (রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ) কী করেছে? তিনি বলেন, ভবনটি ১৮ তলা হওয়ার কথা। অথচ হয়েছে ২৩ তলা। সেটাও ১৪ বছর আছে। তাহলে রাজউক এতদিন কী করেছে। আজ শুক্রবার বেলা তিনটার দি‌কে এফআর টাওয়া‌রের কা‌ছে সাংবা‌দিক‌দের সঙ্গে আলাপকালে পুলিশ প্রধান এ কথা বলেন।

এফআর টাওয়‌া‌রে অগ্নিকাণ্ড ও প্রাণহানির ঘটনায় ভবন মা‌লিক‌দের বিরু‌দ্ধে আইনগত কো‌নো ব্যবস্থা নেওয়‌া হ‌বে কি না পু‌লিশের মহাপ‌রিদর্শ‌কের কা‌ছে তা জানতে চান সাংবা‌দিকেরা। জবা‌বে আইজিপি বলেন, প্রাথ‌মিকভা‌বে ভব‌নের ব্যাপারগু‌লো দেখার কথা রাজউকের।

সংবাদমাধ্যমের বরাত দিয়ে তিনি বলেন, ভবন‌টি ১৮ তলা থে‌কে ২৩ তলা হ‌য়ে‌ছে। ১৯৯৬ সা‌লের প‌রিকল্পনায় ১৮ তলা হ‌য়ে‌ছে। ২০০৫ সালে রাজউক জান‌তে পা‌রে ভবন‌টি ২৩ তলা হ‌য়ে‌ছে। এর ম‌ধ্যে ১৪ বছর পে‌রি‌য়ে গে‌ছে। এ সময় রাজউক কী ক‌রে‌ছে?

জা‌বেদ পা‌টোয়ারী ব‌লেন, এই ঘটনায় মামলা হ‌বে। যাঁরা নিহত হ‌য়ে‌ছেন, তাঁ‌দের প‌রিবা‌রের সদস্যরা বাদী হ‌লে ভাল হয়। তাঁরা রাজি না হ‌লে পু‌লিশ বা‌দী হ‌য়ে মামলা কর‌বে।

ভবন মা‌লি‌কের স‌ঙ্গে যোগা‌যোগ হ‌য়ে‌ছে কি না, জানতে চাইলে তিনি বলেন, তাঁরা ভবন মা‌লিক‌কে শনাক্ত ক‌র‌তে পে‌রে‌ছেন। এখনও যোগা‌যোগ হয়‌নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

তাহলে রাজউক এতদিন কী করেছে : আইজি‌পি

আপডেট টাইম : ০৫:০১:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০১৯