ঢাকা ০৩:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ডুমুরিয়া উপজেলা পরিষদ নির্বাচন ১০ এপ্রিল পর্যন্ত স্থগিত

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৩৭:৩১ অপরাহ্ন, বুধবার, ২৭ মার্চ ২০১৯
  • ৩১৯ বার

হাওর বার্তা ডেস্কঃ আওয়ামী লীগ মনোনীত দুই প্রার্থীর মধ্যে একজনকে (শাহনেওয়াজ হোসাইন জোয়ার্দার) নৌকা প্রতীক বরাদ্দ না দেয়ার বিরুদ্ধে করা আপিল নিষ্পত্তি না করায় খুলনার ডুমুরিয়া উপজেলা নির্বাচন আগামী ১০ এপ্রিল পর্যন্ত স্থগিত করেছেন হাইকোর্ট।

একই সঙ্গে শাহনেওয়াজ হোসাইন জোয়ার্দারের নৌকা প্রতীক বরাদ্দ পেতে আবেদনটি আগামী ৩ এপ্রিলের মধ্যে খুলনার ডেপুটি কমিশনারকে নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছেন আদালত।

আজ বুধবার (২৭মার্চ) এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটকারী শাহনেওয়াজ হোসাইন জোয়ার্দারের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এম কে রহমান। সঙ্গে ছিলেন আইনজীবী আরিফ মঈনুদ্দিন চৌধুরী।

প্রসঙ্গত, আগামী ৩১ মার্চ খুলনার ডুমুরিয়া উপজেলা পরিষদ নির্বাচনের দিন নির্ধারিত ছিল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ডুমুরিয়া উপজেলা পরিষদ নির্বাচন ১০ এপ্রিল পর্যন্ত স্থগিত

আপডেট টাইম : ০৪:৩৭:৩১ অপরাহ্ন, বুধবার, ২৭ মার্চ ২০১৯