ঢাকা ০১:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

খালেদা জিয়াকে সুপরিকল্পিতভাবে খুনের পরিকল্পনা করা হচ্ছে : মির্জা ফখরুল

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:০৯:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৭ মার্চ ২০১৯
  • ৩৪০ বার

হাওর বার্তা ডেস্কঃ দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত কারাবন্দী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সুপরিকল্পিতভাবে খুনের পরিকল্পনা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ বুধবার (২৭মার্চ) সকালে বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও ড. আবদুল মঈন খান, ভাইস চেয়ারম্যান ডা. জেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা ডা. ফরহাদ হালিম ডোনার, আবদুল কুদ্দুস, সিরাজুর রহমান, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রমুখ উপস্থিত ছিলেন।

ফখরুল বলেন, ‘বেগম জিয়া কারাগারে এখন এতোটাই অসুস্থ যে তিনি এখন তার কক্ষেও হাঁটতে পারছেন না, অন্যের সাহায্য নিতে হচ্ছে। তিনি মাথা সোজা করতে পারছেন না, পা বাঁকা করতে পারছেন না। তারপরও এই জনপ্রিয় নেত্রীকে কোনো রকমের সুকিচিৎসা দেয়া হচ্ছে না। তাকে সুপরিকল্পিত ভাবে হত্যার পরিকল্পনা করা হচ্ছে।’

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশনেত্রী বেগম খারেদা জিয়ার সুচিকিৎসার জন্য হাইকোর্টের নির্দেশও মানা হচ্ছে না। গত সাড়ে তিন মাসে খালেদা জিয়ার স্বাস্থ্যের কোনো পরীক্ষা-নিরীক্ষাও করা হয়নি।

অবিলম্বে খালেদা জিয়াকে পছন্দ মতো হাসপাতালে চিকিৎসার জোর দাবি জানিয়ে তিনি বলেন, অন্যথায় বেগম জিয়ার কিছু হলে সমস্ত দায়ভার সরকারকেই বহন করতে হবে।

উল্লেখ্য, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে পুরনো ঢাকা কেন্দ্রীয় কারাগারে একক বন্দি হিসেবে আছেন খালেদা জিয়া। তার মুক্তি ও সুচিকিৎসার দাবি জানিয়ে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে বিএনপি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

খালেদা জিয়াকে সুপরিকল্পিতভাবে খুনের পরিকল্পনা করা হচ্ছে : মির্জা ফখরুল

আপডেট টাইম : ০১:০৯:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৭ মার্চ ২০১৯