ঢাকা ০১:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

আমরা চাই বিএনপি টিকে থাকুক: তথ্যমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:১৪:২৩ অপরাহ্ন, সোমবার, ২৫ মার্চ ২০১৯
  • ৩১৮ বার

হাওর বার্তা ডেস্কঃ বিএনপি টিকে থাকুক এবং গণতন্ত্রের ধারাবাহিকতা অব্যাহত থাকুক এটাই আওয়ামী লীগ সরকার চায় বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, ঐক্যফ্রন্ট হলো তেল এবং পানির মিশ্রণের মতো। এটিকে ভাঙার কোনো প্রয়োজন এবং উদ্যোগ কোনোটারই প্রয়োজন নেই। আমরা চাই, বিএনপি টিকে থাকুক এবং গণতন্ত্রের ধারাবাহিকতা অব্যাহত থাকুক। কিন্তু তারা টিকে থাকার মতো কাজ করছে না।

‘সরকার বিএনপি এবং ঐক্যফ্রন্ট ভাঙার চেষ্টা করছে’-সম্প্রতি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের এমনই মন্তব্যের প্রেক্ষিতে সোমবার সচিবালয়ে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।

এবারের উপজেলা নির্বাচন আগের তুলনায় অনেক বেশি ভাল হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ভোটার উপস্থিতি একটু কম ছিল, তবে বিএনপি নির্বাচনে অংশ নিলে ভোটার উপস্থিতি কিছুটা বেশি হতো। তারপরও ভোটার উপস্থিতি একেবারে কম নয়।

মন্ত্রী বলেন, বিএনপির মধ্যে সিদ্ধান্ত নেওয়ার সামর্থ্যের অভাব রয়েছে, তারা নির্বাচনে অংশ নিয়েও কিছুটা নির্বাচনে অংশ না নিয়ে পালিয়ে গেছে জাতীয় নির্বাচন থেকে। তারা যেভাবে নির্বাচন থেকে পালিয়ে বেড়াচ্ছে তাতে তাদের রাজনীতি থেকে একেবারেই পালাতে হয় কি না তা নিয়ে আমার শঙ্কা হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

আমরা চাই বিএনপি টিকে থাকুক: তথ্যমন্ত্রী

আপডেট টাইম : ০৪:১৪:২৩ অপরাহ্ন, সোমবার, ২৫ মার্চ ২০১৯