ঢাকা ০১:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

তাড়াইল উপজেলা পরিষদ নির্বাচন শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:০৪:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৫ মার্চ ২০১৯
  • ৩০৯ বার

হাওর বার্তা ডেস্কঃ পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জাতীয় পার্টির প্রার্থী মো. জহিরুল ইসলাম ভূইয়া শাহীন বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

সাবেক উপজেলা চেয়ারম্যান ও জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক মরহুম কামাল উদ্দিন ভূঁইয়া কাঞ্চনের বড় ছেলে লাঙ্গল প্রতীকে নির্বাচিত হওয়া মো. জহিরুল ইসলাম ভূইয়া শাহীন পেয়েছেন ২৬ হাজার ৩৬২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান দলীয় মনোনয়নপ্রাপ্ত আলহাজ্ব মো. আজিজুল হক ভূঞা মোতাহার (নৌকা) প্রতীক নিয়ে পেয়েছেন ১৬ হাজার ৫৫ ভোট।

ভাইস চেয়ারম্যান পদে তাড়াইল প্রেসক্লাব সভাপতি সাংবাদিক নাজমুল হক আকন্দ (টিউবওয়েল) প্রতীকে ১৬ হাজার ৯১২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আবুল কাশেম খান (চশমা) প্রতীকে পেয়েছেন ১২ হাজার  ৬৪৬ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে নার্গিস সুলতানা (সেলাই মেশিন) প্রতীকে ২২ হাজার ৫৪৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোছা:হেপি আক্তার (ফুটবল) প্রতীকে পেয়েছেন  ৮ হাজার ৯২৭ ভোট।

রোববার (২৪ মার্চ) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতীহীনভাবে কোনও গোলযোগ ছাড়াই উপজেলার ৪৫টি কেন্দ্রে শান্তিপূর্ণ নির্বাচন শেষে রাত ১০ টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে এই ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার লুৎফুন নাহার।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা সজল চন্দ্র সরকার।

উল্লেখ্য, তাড়াইল উপজেলায় মোট ভোটার ১ লাখ ২১ হাজার ৫৮১ জন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

তাড়াইল উপজেলা পরিষদ নির্বাচন শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে

আপডেট টাইম : ০৪:০৪:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৫ মার্চ ২০১৯