ঢাকা ০১:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

আইনি প্রক্রিয়ার মাধ্যমে খালেদা জিয়ার মুক্তি সম্ভব: আইনমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:২৫:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৪ মার্চ ২০১৯
  • ৪৯২ বার
হাওর বার্তা ডেস্কঃ আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, আন্দোলন করে নয়, আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তি সম্ভব। তিনি বলেন, শেখ হাসিনার সরকার প্রতিহিংসায় বিশ্বাস করে না। রাজশাহীতে এ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যোগ দিয়ে আইনমন্ত্রী এ কথা বলেন।
আইনমন্ত্রী আরও বলেন, শেখ হাসিনা যখন দেশে আসেন, তখন আইনের শাসন ছিল না। তাকে ইনডেমনিটির মুখোমুখি হতে হয়েছে। তিনি যখন (শেখ হাসিনা) ক্ষমতায় আসলেন, তখন সেই কালো আইন বাতিল করে তাকে পিতৃহত্যার বিচার চাইতে হয়েছে। শেখ হাসিনার সরকার আইনের শাসনে বিশ্বাসী। সরকার দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করেছে। যা বিএনপি কখনই পারেনি।
রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে বার ভবনের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মন্ত্রী। পরে আলোচনা সভায় যোগ দেন। অনুষ্ঠানে রাজশাহী আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট লোকমান আলী সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এইচএম খায়রুজ্জামান লিটন, সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, আদিবা আনজুম মিতা, আইন মন্ত্রণালয়ের সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক।
বিকালে আইনমন্ত্রী আনিসুল হক রাজশাহীর বিভিন্ন আদালতের বিচারকদের সঙ্গে মতবিনিময় করেন। এসময় মন্ত্রী মামলাজট কমিয়ে আনতে বিচারকদের নির্দেশ দেন।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

আইনি প্রক্রিয়ার মাধ্যমে খালেদা জিয়ার মুক্তি সম্ভব: আইনমন্ত্রী

আপডেট টাইম : ০৪:২৫:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৪ মার্চ ২০১৯