ঢাকা ০১:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

জিএম কাদের আউট, বিরোধী দলীয় উপনেতা রওশন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৩৭:১৬ অপরাহ্ন, শনিবার, ২৩ মার্চ ২০১৯
  • ৩৭৮ বার

হাওর বার্তা ডেস্কঃ জাতীয় পার্টির কো–চেয়ারম্যানের পদ থেকে অব্যাহতির পর এবার সংসদে বিরোধী দলীয় উপনেতার পদ থেকে অপসারণ হলেন গোলাম মোহাম্মদ (জিএম) কাদের। তার স্থলে বিরোধী দলীয় উপনেতা হিসেবে দায়িত্ব পাচ্ছেন জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান বেগম রওশন এরশাদ।

আজ শনিবার জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ স্বাক্ষরিত এক সাংগঠনিক নির্দেশে সংসদের বিরোধীদলীয় উপনেতার পদ থেকে তাকে অপসারণ করা হয়েছে।

এর আগে শুক্রবার (২২ মার্চ) রাতে এক সাংগঠনিক নির্দেশে তাকে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি দেন জাপা চেয়ারম্যান এইচএম এরশাদ। ওই নির্দেশে তাকে দলের সাংগঠনিক দায়িত্ব থেকেও অব্যাহতি দেয়া হয়।

সাংগঠনিক নির্দেশে বলা হয়, ‘জাপা চেয়ারম্যান হিসেবে আমি এই মর্মে আমার পার্টির সর্বস্তরের নেতাকর্মী-সমর্থক-শুভানুধ্যায়ী এবং সংশ্লিষ্ট সব মহলের জ্ঞাতার্থে জানাতে চাই, আমি ইতোপূর্বে ঘোষণা দিয়েছিলাম যে, আমার অবর্তমানে পার্টির কো-চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের পার্টি পরিচালনার সার্বিক দায়িত্ব পালন করবেন এবং আমি এটাও আশা প্রকাশ করেছিলাম যে, পার্টির পরবর্তী জাতীয় কাউন্সিল তাকে চেয়ারম্যান নির্বাচিত করবে। কিন্তু পার্টির বর্তমান সার্বিক অবস্থা বিবেচনায় আমার ইতোপূর্বেকার সেই ঘোষণা প্রত্যাহার করে নিলাম।’

চলতি বছরের ২০ জানুয়ারি চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাওয়ার আগে এরশাদ জানিয়েছিলেন, তার অনুপস্থিতিতে ভাই জিএম কাদের দলের চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন।

৪ ফেব্রুয়ারি দেশে ফেরেন এরশাদ। ২০ মার্চ তার ৮৯তম জন্মবার্ষিকীর অনুষ্ঠান পালন করা হয়। সেখানে জিএম কাদেরও উপস্থিত ছিলেন। এরপর শুক্রবার রাতে জিএম কাদেরকে নিয়ে এ সিদ্ধান্তের কথা জানালেন এরশাদ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

জিএম কাদের আউট, বিরোধী দলীয় উপনেতা রওশন

আপডেট টাইম : ০৫:৩৭:১৬ অপরাহ্ন, শনিবার, ২৩ মার্চ ২০১৯