ঢাকা ০১:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

যেকারণে ভাইকে কো-চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দিয়েছেনন এরশাদ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:২৮:০১ অপরাহ্ন, শনিবার, ২৩ মার্চ ২০১৯
  • ৩৯১ বার

হাওর বার্তা ডেস্কঃ জাতীয় সংসদের বিরোধী দলের নেতা জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ তাঁর ছোট ভাই গোলাম মোহাম্মদ (জি এম) কাদেরকে দলের কো-চেয়ারম্যানের দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছেন। গতকাল শুক্রবার (২২মার্চ) রাতে এরশাদের স্বাক্ষর করা দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

গত জাতীয় সংসদ নির্বাচনের পর পর ১৭ জানুয়ারি নিজ জেলা রংপুরে এক সংবাদ সম্মেলনে সাবেক রাষ্ট্রপতি এরশাদ তাঁর ভাই জি এম কাদেরকে দলের কো-চেয়ারম্যান ঘোষণা করেছিলেন। সেসময় তিনি বলেছিলেন, তাঁর অবর্তমানে জি এম কাদেরই দলের হাল ধরবেন। কিন্তু দুই মাসের মাথায় এরশাদ ‘সাংগঠনিক নির্দেশ’ শিরোনামে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ভাইয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘যেহেতু জনাব কাদের পার্টি পরিচালনায় সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন, পার্টির সাংগঠনিক কার্যক্রম ঝিমিয়ে পড়েছে এবং তিনি পার্টির মধ্যে বিভেদ সৃষ্টি করেছেন। পার্টির সিনিয়র নেতারাও তার নেতৃত্বে সংগঠন করতে অপারগতা প্রকাশ করেছেন।’

এরশাদ স্বাক্ষরিত ওই নির্দেশনায় আরো বলা হয়েছে, ‘সংগঠনের স্বার্থে পার্টির সাংগঠনিক দায়িত্ব ও কো-চেয়ারম্যানের পদ থেকে গোলাম মোহাম্মদ কাদেরকে অব্যাহতি প্রদান করা হলো। তবে তিনি পার্টির প্রেসিডিয়াম পদে বহাল থাকবেন। তিনি সংসদের বিরোধীদলীয় উপনেতার পদে থাকবেন কি-না, তা জাতীয় পার্টির পার্লামেন্টারি পার্টি নির্ধারণ করবে।’

এ বিষয়ে জিএম কাদের বলেন, দলের দু–তিনজন নেতার কাছ থেকে বিষয়টি তিনিও শুনেছেন। আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে দল থেকে তাঁকে কিছু জানানো হয়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

যেকারণে ভাইকে কো-চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দিয়েছেনন এরশাদ

আপডেট টাইম : ০৩:২৮:০১ অপরাহ্ন, শনিবার, ২৩ মার্চ ২০১৯