ঢাকা ১২:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

এক পায়রার দাম ১২ কোটি টাকা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:১১:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২২ মার্চ ২০১৯
  • ৩৩১ বার

হাওর বার্তা ডেস্কঃ বেলজিয়ামের পায়রা। নাম এর আর্মান্দো। কোনো সাধারণ পাখি নয় সে। তাই নিলামে এর দাম ওঠে প্রায় ১২ কোটি টাকা! শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। গত রবিবার অনলাইন নিলামে এ পায়রাটির দাম ওঠে প্রায় সাড়ে ১২ লাখ ইউরো বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ কোটি টাকা।

নিলাম থেকে এ পায়রাটিকে কিনেছেন চীনের এক নাগরিক। কিন্তু এত অস্বাভাবিক দাম কেন এই পায়রার? এমন অস্বাভাবিক দামের পেছনে কারণ হিসেবে তুলে ধরা হয়েছে এর দীর্ঘ দূরত্ব পাড়ি দেওয়ার ক্ষমতা। এই ধরনের পায়রাকে ‘রেসার’ পায়রা বলা হয়ে থাকে। অনলাইনে নিলাম শুরু হওয়ার পর এই পায়রার দাম দ্রুতই বেড়ে যায়। পায়রার এই দাম অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে বলে জানা গেছে। এ ধরনের পায়রার দিকনির্ণয় করার ক্ষমতাও অসাধারণ। রেকর্ড দামে বিক্রি হওয়া আর্মান্দোর বর্তমান বয়স পাঁচ বছর। সাধারণত এই বয়সে পৌঁছে এই জাতের পায়রাদের আর চূড়ান্ত অনুমান ক্ষমতা বা দূরত্ব পাড়ি দেওয়ার ক্ষমতা থাকে না। তবুও ঠিক কী কারণে এত দামে বিক্রি হলো এই পায়রাটি, তা আশ্চর্য বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

তবে এটাও ঠিক, চীনে পায়রা পালন উল্লেখযোগ্য হারে বেড়ে চলেছে। ধনী থেকে মধ্যবিত্ত—সব শ্রেণির মানুষই পায়রা পালন করে থাকে। এর মুখ্য উদ্দেশ্য শরৎ ও বসন্তকালে অনুষ্ঠিত বৃহৎ পায়রা ওড়ানো প্রতিযোগিতায় অংশগ্রহণ করা। এসব প্রতিযোগিতায় বিশাল মাপের অর্থ পুরস্কারও থাকে। সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্যই আর্মান্দোকে এত দামে কেনা হলো বলে অনেকে মনে করছে।

সূত্র: আনন্দবাজার

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

এক পায়রার দাম ১২ কোটি টাকা

আপডেট টাইম : ০৪:১১:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২২ মার্চ ২০১৯