হাওর বার্তা ডেস্কঃ রাজধানীতে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে সাবেক মন্ত্রী ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের গাড়ি। দুর্ঘটনায় মেননের কোনো ক্ষয়-ক্ষতি হয়নি।
আজ শুক্রবার সকালে মহাখালী পুলিশ বক্সের সামনে বলাকা বাস সার্ভিসের একটি বাস মেননকে বহনকারী গাড়িতে ধাক্কা দেয়। এতে গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়। মেনন তখন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে যাচ্ছিলেন।
কর্তব্যরত সার্জেন্ট বাসটি থামিয়ে চালককে আটক করলে জিজ্ঞাসাবাদে তিনি জানান, বাসটির কোনো কাগজপত্র নেই, চালকেরও লাইসেন্স নেই, গাড়িরও ফিটনেস নেই।
Reporter Name 
























