ঢাকা ১২:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

কিশোরগঞ্জ-৫ আসনের এমপি আফজাল হোসেনকে এলাকা ত্যাগের নির্দেশ দিয়েছে ইসি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩০:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মার্চ ২০১৯
  • ৩৩১ বার

হাওর বার্তা ডেস্কঃ কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মো. আফজাল হোসেনকে নির্বাচনী এলাকা ছাড়ার জন্য নির্দেশ দিয়েছে ইসি। এমপি আফজাল তাঁর নির্বাচনী এলাকার বাজিতপুর উপজেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করে প্রকাশ্যে আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণসহ নির্বাচনী বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করায় তাকে এলাকা ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে।

বুধবার (২০ মার্চ) নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক চিঠিতে বৃহস্পতিবার (২১ মার্চ) এর মধ্যে এমপি আফজাল হোসেনকে এলাকা ত্যাগ করার জন্য বলা হয়েছে।

জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ তাজুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনের সংসদ সদস্য মো. আফজাল হোসেন তাঁর নির্বাচনী এলাকার বাজিতপুর উপজেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করে প্রকাশ্যে একজন প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণসহ নির্বাচনী বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করছেন, নির্বাচন কমিশনে এমন অভিযোগ করেছেন এই উপজেলার স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. মোবারক হোসেন।

উপজেলা পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা ২০১৬ এর ২২ বিধি মোতাবেক সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনের সংসদ সদস্য মো. আফজাল হোসেন বিধি বহির্ভূতভাবে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করায় তাকে বৃহস্পতিবার (২১ মার্চ) এর মধ্যে নির্বাচনী এলাকা ত্যাগ করার জন্য নির্বাচন কমিশন নির্দেশনা প্রদান করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

কিশোরগঞ্জ-৫ আসনের এমপি আফজাল হোসেনকে এলাকা ত্যাগের নির্দেশ দিয়েছে ইসি

আপডেট টাইম : ১১:৩০:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মার্চ ২০১৯