ঢাকা ১২:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

লজ্জাবোধ থাকলে ফখরুলদের পদত্যাগ করা উচিত ছিল: হানিফ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:১১:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মার্চ ২০১৯
  • ৪৬০ বার

হাওর বার্তা ডেস্কঃ বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া একজন আইনস্বীকৃত দুর্নীতিবাজ মন্তব্য করে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, মির্জা ফখরুলদের ন্যূনতম লজ্জাবোধ থাকলে তাদের নেত্রীর দুর্নীতির জন্য বিএনপির মতো দল থেকে পদত্যাগ করা উচিত ছিল।

বৃহস্পতিবার সকালে কুষ্টিয়া শহরের পিটিআই রোডের তার নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।

হানিফ বলেন, খালেদা জিয়া আদালতের রায়ে দণ্ডপ্রাপ্ত হয়ে কারাগারে আছেন। মির্জা ফখরুলদের ন্যূনতম লজ্জাবোধ থেকে তাদের নেত্রীর দুর্নীতির জন্য বিএনপির মতো দল থেকে পদত্যাগ করা উচিত ছিল। অথবা তাদের দুর্নীতিবাজ নেত্রীকে দল থেকে অপসারণ করা উচিত ছিল। সেটা না করে নিজেদের অপকর্ম ও ব্যর্থতা ঢাকার জন্য তারা সব সময় সরকারকে দোষারোপ করছে। এসব দায় সরকারের ওপর চাপিয়ে জনগণের দৃষ্টিভঙ্গি ঘোরানোর কোনো সুযোগ নেই।

বেগম খালেদা জিয়া আইনি প্রক্রিয়া জেলে উল্লেখ তিনি আরও বলেন, সুতরাং আইনের মাধ্যমেই তাকে মুক্ত করতে হবে। এ ছাড়া কোনো বিকল্প নেই।

সূত্র- বাংলাদেশ প্রতিদিন

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

লজ্জাবোধ থাকলে ফখরুলদের পদত্যাগ করা উচিত ছিল: হানিফ

আপডেট টাইম : ০৪:১১:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মার্চ ২০১৯