ঢাকা ১২:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

আমার মতো নির্যাতিত নেতা আর একজনও নেই: জন্মদিনে এরশাদ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:২৮:০৫ অপরাহ্ন, বুধবার, ২০ মার্চ ২০১৯
  • ৪০১ বার

হাওর বার্তা ডেস্কঃ আমার মতো নির্যাতিত, নিপীড়িত নেতা বাংলাদেশে আর একজনও নেই’। ৯০ তম জন্মদিন পালন অনুষ্ঠানে এ কথা বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ।

আজ বুধবার (২০ মার্চ) গুলশান ১ এর ইমানুয়েল কনভেনশন সেন্টারে জন্মদিনের এই অনুষ্ঠানের আয়োজন করে দলের নেতাকর্মীরা। অনুষ্ঠানে হুইল চেয়ারে আসেন এরশাদ।

এ সময় তিনি বলেন, ‘এ দেশে আমার মতো অত্যাচারিত, নিষ্পেষিত ব্যক্তি আর নেই। আমার বিপক্ষে রায় দেওয়ার জন্য ৭ বার জজ পরিবর্তন করা হয়েছে। বিনা বিচারে আমাকে ছয় বছর কারাগারে রাখা হয়েছে। অত্যাচার আমাকে দমাতে পারে নাই।’

শত অত্যাচার ও অবিচারের পরও জাতীয় পার্টি ‘টিকে রয়েছে’ বলে উল্লেখ করেন জাপা চেয়ারম্যান। তিনি বলেন, ‘দীর্ঘ অত্যাচারে যে জাতি টিকে থাকে, সে জাতিকে কেউ ধ্বংস করতে পারে না। আমাদেরকেও শেষ করতে পারবে না।’

নেতাকর্মীদের উদ্দেশে এরশাদ বলেন, ‘তোমরা দলকে আরও শক্তিশালী করো। ইনশাল্লাহ আগামীতে এ জাতীয় পার্টি ক্ষমতার দ্বারপ্রান্তে যাবে। জাতীয় পার্টি জিন্দাবাদ, জাতীয় পার্টি জিন্দাবাদ, জাতীয় পার্টি জিন্দাবাদ।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

আমার মতো নির্যাতিত নেতা আর একজনও নেই: জন্মদিনে এরশাদ

আপডেট টাইম : ০৭:২৮:০৫ অপরাহ্ন, বুধবার, ২০ মার্চ ২০১৯