ঢাকা ১২:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

আন্দোলন করেই সব দাবি আদায় করতে হবে : গয়েশ্বর

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৫১:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মার্চ ২০১৯
  • ৪০৩ বার

হাওর বার্তা ডেস্কঃ বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আন্দোলন করেই সব দাবি আদায় করতে হবে। কিছু আদায় করতে হলে কিছু করতে হবে। আর কিছু করতে গেলে কিছু ত্যাগ করতে হয়, প্রয়োজন বোধে মরতেও হয়।

আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে খালেদা জিয়ার চিকিৎসা ও মুক্তির দাবিতে জাতীয়তাবাদী কৃষক দল আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে গয়েশ্বর চন্দ্র এসব কথা বলেন।

তিনি বলেন, পরিশ্রম ছাড়া, ত্যাগ ছাড়া কোনো কিছুই অর্জন করা যায় না। দানবের কাছে দাবি করে কিছু অর্জন হবে না। রাষ্ট্র ক্ষমতায় দানবকে বসিয়ে মুখে মুখে দাবি আদায় সম্ভব হবে না।

জনগণ এখন নেতৃত্বের অপেক্ষায় আছে-এমন মন্তব্য করে তিনি বলেন, সঠিক নেতৃত্ব পেলে জনগণই তাদের অধিকার আদায় করে নিতে জানে। জনগণ এখন  অধিকার আদায়ের যুদ্ধের জন্য প্রস্তুত।

শামসুজ্জামান দুদুর ভাপতিত্বে মানববন্ধনে অন্যদের মধ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, কৃষক দলের সদস্য সচিব কৃষিবিদ হাসান জাফির তুহিন, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ প্রমুখ বক্তব্য দেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

আন্দোলন করেই সব দাবি আদায় করতে হবে : গয়েশ্বর

আপডেট টাইম : ০২:৫১:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মার্চ ২০১৯