ঢাকা ১০:৫১ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

দড়িতে বাঁধা বিসিএস ক্যাডার বিজ্ঞানীর জীবন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:০৫:৪০ অপরাহ্ন, শনিবার, ১৬ মার্চ ২০১৯
  • ৪৪৯ বার

হাওর বার্তা ডেস্কঃ বিজ্ঞানী ড. মোজাফ্ফর হোসেনের শেষ জীবনটা কাটছে চরম অবহেলা আর অনাদরে। স্ত্রী-সন্তান আর সহায়-সম্পদ সব থাকার পরেও মানসিক ভারসাম্য হারানোয় তাকে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়। নির্জন বাড়িতে নিঃসঙ্গ আর বন্দী জীবন কাটছে বিসিএস ক্যাডার মানুষটির। এক গৃহকর্মী তার দেখাশুনা করেন। স্ত্রী-সন্তানরা থাকেন ঢাকায়। অথচ ড. মোজাফ্ফরের অবসর জীবনটা কাটানোর কথা স্ত্রী-সন্তানদের সঙ্গে সুখে-শান্তিতে।

জানা গেছে, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের প্রিন্সিপাল সাইন্টিফিক অফিসার ছিলেন ড. মোজাফ্ফর হোসেন। বিসিএস ক্যাডার মোজাফ্ফর পিএইচডি করেন রসায়নের ওপর। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মেধাবি ছাত্র ছিলেন তিনি। চাকরিতে থাকা অবস্থাতেই তার মানসিক সমস্যা দেখা দেয়। ২০১৪ সালে চাকরি থেকে অবসর নেয়ার পর আরও বেশি অসুস্থ হয়ে পড়েন মোজাফ্ফর। পরিবারের পক্ষ থেকে কিছুদিন চিকিৎসা করানো হলেও সুফল মেলেনি। তাই গত জানুয়ারি মাসে তাকে মানিকগঞ্জ শহরের বান্দুটিয়া গ্রামের বাড়িতে রেখে গেছেন স্ত্রী-সন্তানরা।

বান্দুটিয়া গ্রামের মৃত মোকছেদ মোল্লার ছেলে ডক্টর মোজাফ্ফর হোসেনের বাপ-দাদারা প্রভাবশালী এবং সম্পদশালী ছিলেন। গ্রামের সবাই বাড়িটিকে মাতবর বাড়ি বলেই পরিচয় দেন।

দেখা গেছে, বিশাল উঠানজোড়া বাড়িটিতে দুটি ঘর। লোকজন না থাকায় চারপাশেই নীরব পরিবেশ। বড় ঘরের বারান্দার একটি বেঞ্চে কোমরে রশি বেঁধে রাখা হয়েছে মোজাফ্ফরকে। পরণে একটি গেঞ্জি এবং হাফপ্যান্ট। হাত-পা ফোলা। চারপাশে মাছি উড়ছে।

মোজাফ্ফরকে দেখাশুনাকারী গৃহকর্মী রেকেয়া বেগম জানান, মোজাফ্ফর কাউকে ভালোমতো চিনতে পারেন না। মাঝে মধ্যে দু’একটি শুদ্ধ বাংলা বললেও বেশির ভাগ কথাই বোঝা যায় না। পায়খানা-প্রস্রাবেরও কোনো নিয়ন্ত্রণ নেই তার। তবে খাবার দেখলে সে পাগল হয়ে যায়। সব সময় শুধু খেতে চান। এদিক ওদিক ছুটাছুটি করতে চান বলেই রশি দিয় বেঁধে রাখা হয়।

মোজাফ্ফরের বাল্যবন্ধু ডা. সাঈদ-আল মামুন জানান, সম্ভবত মোজাফ্ফর অ্যালজেইমার রেগে আক্রান্ত। এই রোগে আক্রান্তদের স্মরণশক্তি কমে যায়। অতীত বর্তমানের অভিজ্ঞতা ভুলে যায়। কাউকে চিনতে পারে না। অনেক সময় চিল্লাপাল্লা করে।

কিন্তু এভাবে বিনা চিকিৎসায় তাকে নিঃসঙ্গভাবে ফেলে রাখলে অবস্থা আরো খারাপের দিকে যাবে। তাই তাকে পরিবারের সদস্যদের সময় দেয়া উচিত। পাশাপাশি ভালো নিউরোলজিস্টের তত্ত্বাবধানে তাকে রাখতে হবে বলে জানান তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

দড়িতে বাঁধা বিসিএস ক্যাডার বিজ্ঞানীর জীবন

আপডেট টাইম : ০১:০৫:৪০ অপরাহ্ন, শনিবার, ১৬ মার্চ ২০১৯