ঢাকা ০২:০২ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

লিভার ক্যানসার প্রতিরোধে টমেটো

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪৭:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ৯ মার্চ ২০১৯
  • ৩৩০ বার

হাওর বার্তা ডেস্কঃ টমেটো আমাদের কাছে একটি সুস্বাদু সবজি হিসেবে পরিচিত। টমেটোকে বলা হয় গরিবের আপেল। এটা শুধু কথার কথা না কি সত্যিই এটি একটি মূল্যবান সবজি, তা উঠে আসল গবেষণায়। গবেষণায় বেরিয়ে এসেছে, বেশি পরিমাণে টমেটো খাওয়া আপনার লিভার ক্যানসারের ঝুঁকি কমাতে সহায়তা করবে, যেই ক্যানসার সাধারণত অধিক চর্বি জাতীয় খাবার গ্রহণ থেকে ঘটে থাকে। ‘ক্যানসার প্রিভেনশন রিসার্চ’ জার্নালে এ তথ্য বেরিয়ে এসেছে। ইদুরের ওপর করা ওই গবেষণায় দেখা যায় টমেটোতে প্রচুর পরিমাণে লাইকোপিন থাকে, যা প্রদাহ প্রতিরোধক, ক্যানসার প্রতিরোধক ও অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই টমেটো মেদবহুল লিভারের নানা ধরনের রোগ প্রতিরোধে কার্যকর ভূমিকা পালন করে।

যুক্তরাষ্ট্রের তাফত্‌স বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জিয়াং ডং ওয়াং বলেন, আস্ত টমেটো, টমেটোর সস, টমেটো থেকে তৈরি নানা দ্রব্য প্রচুর পরিমাণে লাইকোপিনের যোগান দিয়ে থাকে। তিনি বলেন, ‘মজার বিষয় হলো, আমরা পর্যবেক্ষণ করে দেখেছি, পরিশোধিত লাইকোপিনের চেয়ে টমেটো গুঁড়ো লিভার ক্যানসার নিরাময়ে বেশি কর্যকর। কারণ, টমেটোতে ভিটামিন-ই, ভিটামিন-সি, মিনারেলস, ফেনোলিক কম্পাউন্ড এবং ডায়েটারি ফাইবার থাকে।’
এছাড়া টমেটো গুঁড়ো খাবার হিসেবে গ্রহণের ফলে উপকারি মাইক্রোবাইয়োটার বৈচিত্র ও উন্নতি আসে এবং প্রদাহের সঙ্গে সম্পৃক্ত কিছু ব্যাক্টেরিয়ার অতিবৃদ্ধি রোধ হয়।

অন্যান্য ফল, যেমন, পেয়ারা, তরমুজ, জাম্বুরা, পেঁপে প্রভৃতি ফলের মধ্যেও লাইকোপিন থাকে। কিন্তু টমেটোর তুলনায় তাতে থাকা লাইকোপিনের পরিমাণ খুবই কম। টমেটো ও টমেটো জাতীয় খাবার লিভার ক্যানসার ছাড়াও কার্ডিওভেস্কুলার রোগ, অস্টেওপরোসিস, ডায়াবেটিস এবং অন্যান্য ক্যানসার, প্রোস্টেট, লাঞ্জ, ব্র্যাস্ট এবং কোলোন ক্যানসারের মতো রোগ প্রতিরোধে সহায়তা করে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

লিভার ক্যানসার প্রতিরোধে টমেটো

আপডেট টাইম : ১১:৪৭:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ৯ মার্চ ২০১৯