ঢাকা ০৯:২৭ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পদ্মা-মেঘনায় ২ মাস মাছ ধরা নিষিদ্ধ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:০২:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১ মার্চ ২০১৯
  • ৫০০ বার

হাওর বার্তা ডেস্কঃ জাটকা রক্ষায় আজ ১ মার্চ থেকে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চাঁদপুরের পদ্মা ও মেঘনা নদীতে দুই মাস সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছে। ইলিশ রক্ষায় জাটকা নিধন প্রতিরোধ কর্মসূচির আওতায় সরকারের মৎস্য মন্ত্রণালয় এই ঘোষণা দিয়েছে।

জেলার মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত ৯০ কিলোমিটার এলাকা অভয়াশ্রম ঘোষণা করা হয়েছে। অভয়াশ্রম চলাকালীন ইলিশসহ যেকোনো মাছ আহরণ, ক্রয়-বিক্রয়, মজুদ ও সরবরাহ নিষিদ্ধ থাকবে।

চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, জাটকা সংরক্ষণ কর্মসূচি বাস্তবায়নের জন্য ইতোমধ্যে জেলা টাস্কফোর্স কমিটি গঠন করা হয়েছে। জেলা প্রশাসন, জেলা পুলিশ, নৌপুলিশ, কোস্টগার্ড, জেলা মৎস্য বিভাগ ও স্থানীয় জনপ্রতিনিধিরা এই কমিটিতে রয়েছেন। দুই মাসের এই কর্মসূচি বাস্তবায়নের জন্য বুধবার জেলা প্রশাসক কার্যালয়ে টাস্কফোর্স কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় জেলা প্রশাসক মাজেদুর রহমান খান জানান, যেসব জেলে আইন অমান্য করে জাটকা নিধন করবে তাদের তালিকা তৈরি করে দেওয়ার জন্য মৎস্য বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে।

চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা আসাদুল বাকি জানান, জেলায় ৫১ হাজার তালিকাভুক্ত জেলে রয়েছে। এসব জেলেদেরকে জাটকাসহ সকল ধরনের মাছ আহরণ থেকে বিরত থাকার জন্য ইতোমধ্যে সচেতনতামূলক সভা করা হয়েছে। জেলেপাড়ায় লিফলেট বিতরণ ও আড়তগুলোতে ব্যানার সাঁটানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

পদ্মা-মেঘনায় ২ মাস মাছ ধরা নিষিদ্ধ

আপডেট টাইম : ০৫:০২:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১ মার্চ ২০১৯