ঢাকা ০৭:৩৫ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পিতার হাতে শিশু কন্যা খুন, লাশ মিলল পাতিলের ভেতর

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২৯:২৬ অপরাহ্ন, সোমবার, ১১ ফেব্রুয়ারী ২০১৯
  • ৪১৮ বার

হাওর বার্তা ডেস্কঃ গাজীপুরের শ্রীপুরে এক পাষণ্ড পিতা তার শিশু কন্যাকে হত্যার পর লাশ পাতিলের ভিতরে লুকিয়ে রেখে পালিয়েছে। শনিবার (১০ ফেব্রুয়ারী) রাত ১০টার দিকে কেওয়া পূর্ব খন্ড ভাড়া বাসা থেকে শিশু মনিরার (৭) লাশ উদ্ধার করে শ্রীপুর থানা পুলিশ। শিশুটির মা নাসরিন আক্তার জানান, তিনি স্থানীয় একটি পোষাক কারখানায় চাকরি করেন। দুপুরে এসে মেয়েকে নিজ হাতে ভাত খাইয়ে আবার কাজে যান। সন্ধার পর কাজ থেকে ফিরে এসে পড়ানোর কথা ছিল মনিরাকে।

কিন্তু মেয়ে মনিরা ও তার স্বামী রকিবুল ইসলামের ও কোন খোঁজ না পাওয়ায় চিন্তিত হয়ে পড়েন। পরে তিনি থানায় গিয়ে পুলিশের দারস্থ হলে পুলিশ এসে তাদের ঘর তল্লাসি করে খাটের নিচে লুকিয়ে রাখা সিলভারের পাতিলের ভেতর থেকে মনিরার নিথর দেহ উদ্ধার করে।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, নাসরিন পোশাক কারখানায় চাকরি করারর সময় পরকিয়ায় জড়িয়ে যায়। এ নিয়ে স্বামী রকিবুলের সঙ্গে প্রায়ই ঝগড়া হত। ধারণা করা হচ্ছে পরকিয়ার জের ধরে শিশু কন্যা মনিরাকে হত্যা করে রকিবুল। রকিবুল ও নাসরিনের বাড়ি কাপাসিয়া উপজেলার চাঁপাই গ্রামে। তারা দু’জনেই এখানে ভাড়া বাসায় থেকে চাকরি করত আর মনিরা (৭)স্থানীয় একটি কিন্ডার গান্ডেট এ বছরই ভর্তি হয়েছিল।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাবেদুল ইসলাম জানান, মনিরার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহীদ তাজ উদ্দিন মেডিকেল এ পাঠানো হয়েছে। পিতা রকিবুলকে গ্রেফতারের জন্য অভিযান অব্যহত রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

পিতার হাতে শিশু কন্যা খুন, লাশ মিলল পাতিলের ভেতর

আপডেট টাইম : ১২:২৯:২৬ অপরাহ্ন, সোমবার, ১১ ফেব্রুয়ারী ২০১৯