ঢাকা ০৭:২৯ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে অপহরণে জড়িত দুই পুলিশ কর্মকর্তার রিমান্ড শুনানী কাল

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪২:৪৭ অপরাহ্ন, রবিবার, ১০ ফেব্রুয়ারী ২০১৯
  • ৩৯০ বার

হাওর বার্তা ডেস্কঃ গাজীপুর কালিয়াকৈরে তিন যুবককে অপহরণের পর মুক্তিপণ চাওয়ার অপরাধে গ্রেফতার হওয়া পুলিশের দুই এএসআইকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে আবেদন করা হয়েছে। আগামীকাল গাজীপুরের আদালতে ওই আবেদনের শুনানী হবে। মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক আবুল কাশেম আদালতে সাত দিনের রিমান্ডের আবেদন করেছেন।

অভিযুক্ত পুলিশ কর্মকর্তারা হলেন-গাজীপুরের কালিয়াকৈর থানার এএসআই আব্দুল্লাহ আল মামুন ও টাঙ্গাইলের মির্জাপুর থানার এএসআই মুসরাফিকুর রহমান।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অভিযোগ গত বুধবার বিকেলে পাঁচ বন্ধু রায়হান সরকার, নওশাদ ইসলাম, লাবিব উদ্দিন, তরিবুল্লাহ ও রাকিবুল রহমানকে অপহরণের। অপহরণের শিকার তিন বন্ধু প্রাইভেটকার যোগে ঢাকায় বাণিজ্য মেলায় যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছিলেন। কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর এলাকায় শিলা-বৃষ্টি ফিলিং স্টেশনের সামনে থেকে জোড়পূর্বক তাদের একটি হাইয়েচ মাইক্রোবাসে তুলে মির্জাপুরের দিকে নিয়ে যায় কালিয়াকৈর থানার এএসআই আব্দুল্লাহ আল মামুন ও টাঙ্গাইলের মির্জাপুর থানার এএসআই মুসরাফিকুরসহ ৬-৭ জন লোক। এবং ৩০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করা হয় ভুক্তভোগীদের পরিবারের কাছে। এ সময় তাদের অপর দুই বন্ধু তরিবুল্লাহ ও রাকিবুল রহমান পাশে চা খেতে গিয়ে রক্ষা পান।

শুক্রবার ওই ঘটনায় কালিয়াকৈর থানায় মামলা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

গাজীপুরে অপহরণে জড়িত দুই পুলিশ কর্মকর্তার রিমান্ড শুনানী কাল

আপডেট টাইম : ১০:৪২:৪৭ অপরাহ্ন, রবিবার, ১০ ফেব্রুয়ারী ২০১৯