ঢাকা ০৭:১০ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:২৭:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ ফেব্রুয়ারী ২০১৯
  • ৩২৭ বার

হাওর বার্তা ডেস্কঃ করিমগঞ্জে ট্রাক্টরচাপায় মো. খাইরুল ইসলাম (২৭) ও মো. ছমিন মিয়া (৩০) নামে মোটর সাইকেলের দুই আরোহী মারা গেছেন। বুধবার (৬ ফেব্রুয়ারি) রাত পৌনে ৯টার দিকে করিমগঞ্জ-কিশোরগঞ্জ সড়কে কিশোরগঞ্জ সদর উপজেলার সীমান্তবর্তী করিমগঞ্জ উপজেলার মালিবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে মো. খাইরুল ইসলাম কিশোরগঞ্জ সদর উপজেলার দক্ষিণ রাজকুন্তি গ্রামের আব্দুল খালেকের ছেলে এবং মো. ছমিন মিয়া একই এলাকার মৃত মজনু মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, করিমগঞ্জ থেকে একটি মোটর সাইকেলে করে মো. খাইরুল ইসলাম ও মো. ছমিন মিয়া বাড়ি ফিরছিলেন। করিমগঞ্জ উপজেলার সীমান্তবর্তী মালিবাড়ি এলাকা অতিক্রম করার সময় একটি ট্রাক্টর মোটর সাইকেলটিকে চাপা দেয়। এতে মোটর সাইকেলের দুই আরোহী খায়রুল ও ছমিন গুরুতর আহত হন।

স্থানীয়রা উদ্ধার করে তাদের কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন।

করিমগঞ্জ থানার ওসি মুজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২

আপডেট টাইম : ০২:২৭:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ ফেব্রুয়ারী ২০১৯