ঢাকা ০৬:২৪ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কিশোরগঞ্জে ৬ ছিনতাইকারী গ্রেফতার, ক্যামেরা উদ্ধার ২

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩৫:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১ ফেব্রুয়ারী ২০১৯
  • ৩৭৩ বার

হাওর বার্তা ডেস্কঃ অভিনব কায়দায় ক্যামেরা, মোবাইল ও টাকা ছিনতাইয়ের ঘটনায় ছয় ছিনতাইকারীকে গ্রেফতার করেছে কিশোরগঞ্জ থানা পুলিশ।

সাব্বির আহমেদ ইমন ও আবির হোসেন বাংলার চোখ অনলাইন ফটো এজেন্সিতে কাজ করে। গত ২২ জানুয়ারি রাতে ফোনে অনুষ্ঠানের কথা বলে আবির ও ইমনকে শহরের শোলাকিয়া বনানী মোড় এলাকায় যেতে বলে এক যুবক। মোটরসাইকেল নিয়ে বনানী মোড়ে যাওয়ার পর শোলাকিয়া এলাকার রিয়াজ তাদেরকে অনুষ্ঠানস্থলে নিয়ে যাওয়ার কথা বলে কিশোরগঞ্জ সদর উপজেলার চংশোলাকিয়ায় অবস্থিত একটি পরিত্যক্ত খামারবাড়িতে নিয়ে যায়। কৌশলে নির্জন জায়গায় নিয়ে আগে থেকে অবস্থান নেয়া ৮/১০ যুবক মারধর করে দুটি ডিএসএলআর ক্যামেরা, দুটি দামি মোবাইল ফোন ও মানিব্যাগ কেড়ে নিয়ে যায।

এ ঘটনায় পরদিন অজ্ঞাতনামা ছিনতাইকারীদের আসামি করে কিশোরগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়। পরে পুলিশ মোবাইল ফোনের সূত্র ধরে কিশোরগঞ্জ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. আহসান হাবিব ও এসআই কামরুল হাসানের নেতৃত্বে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন শহরের পূর্ব তারাপাশা গ্রামের ফকরুল আলমের ছেলে আসিফুল আলম (১৫), শোলাকিয়া বনানী মোড় এলাকার আরজু মিয়ার ছেলে আরমান (২৬), শোলাকিয়া এলাকার শংকর লাল দত্তের ছেলে বচন দত্ত (২২), একই এলাকার জাকির হোসেনের ছেলে রিয়াজ (১৭), নিউটাউন এলাকার খোকন মিয়ার ছেলে মেহেদি হাসান রবিন (১৬) ও একই এলাকার আরজু মিয়ার ছেলে নাঈম আহমেদ (১৭)। তাদের মধ্যে আসিফ ও রবিন এবারের এসএসসি পরীক্ষার্থী বলে জানিয়েছে পুলিশ।

কিশোরগঞ্জ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বকর সিদ্দিক জানান, এ ঘটনায় জড়িত অন্যদের ধরতেও অভিযান চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কিশোরগঞ্জে ৬ ছিনতাইকারী গ্রেফতার, ক্যামেরা উদ্ধার ২

আপডেট টাইম : ১০:৩৫:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১ ফেব্রুয়ারী ২০১৯