ঢাকা ০১:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

কথাটি শুনলেই হাত-পা ঠাণ্ডা হয়ে আসে ফারিয়ার

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩৪:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০১৫
  • ৪৩২ বার

বাংলালিংকের ‘কথা দিলাম’ শিরোনামের একটি মুঠোফোনের বিজ্ঞাপন দিয়ে সাড়া জাগিয়েছিলেন তিনি। ছোট পর্দা, বিলবোর্ড কোথায় ছিলেন না ফারিয়া। মিডিয়ায় তিনি ফারিয়া নামেই পরিচিত। পুরো নাম ফারিয়া শাহরিন। লাক্স সুন্দরী রিয়েলিটি শোয়ের মাধ্যমে মিডিয়ায় যাত্রা শুরু করেন তিনি। বেশ কয়েক বছর ধরেই তিনি মিডিয়ায় কাজ কমিয়ে দিয়েছেন। তাই অনেকেই ধরণা করে নিয়েছেন হয়তো বা বিয়ে করতে যাচ্ছেন ফারিয়া। তবে বিয়ের কথা শুনলেই লাক্স তারকা ফারিয়া শাহরিনের হাত পা নাকি ঠান্ডা হয়ে আসে। এমনটিই জানিয়েছেন তার ফেসবুক স্টাটাসে। তিনি লিখেছেন, ‘এই মুহুর্ত্যে বিয়ে নিয়ে কোন পরিকল্পনা নেই। ‘বিবাহ’ নামটা শুনলেই আমার হাত পা ঠান্ডা হয়ে যায়। ভয় পাই অনেক। যতই বলি ওরে লাভ করি, তারে লাভ করি কোন লাভ নেই। যার সঙ্গে আল্লাহ লিখে রাখছে তার সঙ্গেই হবে। কোন কার্টুন জানি আমাকে বউ বউ ডাকবে এই টেনশনে আমার ঘুম হারাম! কিন্তু যে আমার কাজকে রেসপেক্ট করবে। আমাকে বুঝবে আমার সততার কদর করবে আল্লাহ যেন তাকেই আমার লাইফ পার্টনার করেন। বাট এখনই না প্লিজ। বন্ধ করন বিবাহের প্রপোজাল দেয়া। আমি এখনো ডিল সে বাচ্চা।’ ২০০৭ সালের লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতা থেকে মিডিয়ায় আসেন ফারিয়া। মডেলিং, উপস্থাপনা ও অভিনয়ে ব্যস্ত এ তারকা সম্প্রতি একটি দীর্ঘ বিরতির পর অভিনয়ে ফিরেছেন। সর্বশেষ ঈদে তাহসান ও মোশাররফ করিমের বিপরীতে ‘আজ শুভদিন’সহ আরো বেশ কটি নাটকে দেখা গেছে তাকে। সামিয়া জামান পরিচালিত ‘আকাশ কতো দুরে’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় তার অভিষেক ঘটে। ছবিটি গেল বছরের ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালবাসা দিবসের দিন মুক্তি পায়। তবে রাতারাতি তারকা বনে যাওয়া ফারিয়াকে পরবর্তীতে খুব একটা অভিনয়ে পাওয়া যায়নি। আর তার কারণ হল পড়াশোনার পাশাপাশি বেছে বেছে কাজ করা। ইচ্ছা আছে খুব শিগগিরই আবার কাজ শুরু করার। তবে ফারিয়া নাটকে অভিনয় না করলেও নতুন তিনটি বিজ্ঞাপনের কাজ শেষ করেছেন। বিজ্ঞাপনগুলো খুব শিগগিরই প্রচার হবে। নিজের কাজ নিয়ে ফারিয়া বলেন, ‘আমি শুরু থেকেই কাজের ব্যাপারে খুঁতখুঁতে। অনেক ভালো নির্মাতার কাজও আমি ফিরিয়ে দিয়েছি। কারণ নাটকের গল্পে আমার চরিত্রটি পছন্দ না হওয়া। বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে কয়েকটি নাটকের স্ক্রিপ্ট পেয়েছি। কিন্তু ঢাকার বাইরে শুটিং হবে বলে নাটকে কাজ করা হয়নি।’ ফারিয়ার ভক্তরা তাকে ছোট পর্দার পাশাপাশি বড় পর্দায় দেখার অপেক্ষায় আছেন। ‘আকাশ কতো দূরে’ ছবিতে সাফল্য পেলেই হয়তো নিয়মিত চলচ্চিত্রে অভিনয় করবেন- এমনটাই প্রত্যাশা লাক্স সুন্দরী ফারিয়ার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

কথাটি শুনলেই হাত-পা ঠাণ্ডা হয়ে আসে ফারিয়ার

আপডেট টাইম : ১০:৩৪:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০১৫