ঢাকা ০৬:১৮ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:০০:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জানুয়ারী ২০১৯
  • ৪৩৬ বার

হাওর বার্তা ডেস্কঃ ময়মনসিংহের আলালপুরে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। আজ বৃহস্পতিবার সকাল ৭টার দিকে ময়মনসিংহ-শেরপুর সড়কের আলালপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-ছাহেরা বেগম (৫৫), তার স্বামী হামিম মেম্বার (৬০) ও ছেলে শাফিকুর ইসলাম (৪০)।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) উজ্জ্বল কান্তি সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, হতাহতরা মাইক্রোবাসে করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসছিলেন। পথে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসটি রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ছয়জন আহত হন। হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।

গুরুতর আহত অবস্থায় আবদুল হামিদের ছেলে নুরুদ্দিন আহমদ, মেয়ে ফাতেমা বেগম ও মাইক্রোবাসের চালক কউসার আহমদকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

আপডেট টাইম : ০৩:০০:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জানুয়ারী ২০১৯