হাওর বার্তা ডেস্কঃ দোয়ারাবাজারে নদী পারাপারে বাঁশের সাঁকোই একমাত্র ভরসা। জীবনের ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত স্কুল-কলেজ মাদরাসার শিক্ষার্থীদের নদী পারাপার করতে হয়। ভারত থেকে নেমে আসা খাসিয়ামারা নদীর গিরিশনগর-পশ্চিম টিলাগাঁও অংশে ব্রিজ না থাকায় ভোগান্তির অন্ত নেই অন্তত ১৫-২০ গ্রামের মানুষের। শুষ্ক মৌসুমে স্থানীয়রা বাঁশের সাঁকো তৈরি করে ঝুঁকিপূর্ণভাবে নদী পার হতে হয়। বর্ষায় ওই নদীতে থাকে প্রচণ্ড স্রোত থাকে। তখন উজানের পাহাড়ি ঢলের স্রোতে হাত নৌকায় পারাপার হতে হয় দুই তীরের বাসিন্দাদের। আর শুষ্ক মৌসুমে নদী পারপারের একমাত্র ভরসা ঝুঁকিপূর্ণ বাঁশের সেতু।
সুরমা ইউনিয়নের এই নদীর পশ্চিমপাড়ে পশ্চিম টিলাগাঁও, নোয়াপাড়া, রসরাই, সুলতানপুর এবং পূর্বপাড়ে আজবপুর, গিরিশনগর, টেংরাটিলা, ইসলামপুর, রাজনগর, কৈয়াজুড়ি, শান্তিপুর, ভুজনা গ্রাম অবস্থিত। দুই ইউনিয়নের অন্তত ২০টি গ্রামের মাঝ দিয়ে বয়ে গেছে পাহাড়ী নদী খাসিয়ামারা। ওই নদীর উভয় পাড়ের মানুষ এই বাঁশের সেতু দিয়েই প্রতিদিন যাতায়াত করতে হয়। নদীর পূর্ব তীরে টেংরা প্রাথমিক বিদ্যালয়, টেংরা উচ্চ বিদ্যালয়, সমুজ আলী স্কুল ও কলেজ, টেংরা নুরারী হাফিজিয়া মাদরাসাসহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকো দিয়ে নদী পার হতে হয়। গিরিশনগর-পশ্চিম টিলাগাঁও অংশে খাসিয়ামারা নদীর উপর এলাকার বাসিন্দারা বাঁশের সেতুতেই যোগাযোগ রক্ষা করছেন।
বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জানান, সামান্য বৃষ্টিপাত হলেই পাহাড়ি ঢলে নদীতে থাকে প্রচণ্ড স্রোতধারা প্রবাহমান থাকে। এ সময় দুই পাড়ের মানুষসহ তখন জীবনের ঝুঁকি নিয়ে হাত নৌকায় নদী পার হতে হয়। আর পারাপারের সময় অনেক দুর্ঘটনায় পতিত হতে হয় শিক্ষার্থীদের। পশ্চিম টিলাগাঁও গ্রামের আবদুছ সাত্তার জানান, শুষ্ক মওসুমে ৮ মাস এলাকার রোগী, চাকরীজীবী, শিক্ষক, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি পেশার মানুষকে আসা-যাওয়া করতে সুবিধা হয় এই পথ দিয়ে। কিন্তু বর্ষায় নৌকায় পারাপারে আরো বেশি ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে ওই নদী পারাপার। গিরিশনগর গ্রামের, নদী পারাপারে আমাদের ভোগান্তির অন্ত নেই। প্রতিদিন এই বাঁশের সেতু দিয়েই যাতায়াত করি। কিন্তু বর্ষায় জীবনের ঝুঁকি নিয়ে নদী পার হতে হয়। ছোট যান বা মোটরসাইকেল পারাপার করতে হয় দুর্গম এলাকা ঘুরে। এখানে ব্রিজ নির্মাণ এখন সময়ের দাবি।
Reporter Name 






















