ঢাকা ০৫:১৯ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি না আসলেও নির্বাচন হবে: কৃষিমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:২২:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জানুয়ারী ২০১৯
  • ৩৭৫ বার

হাওর বার্তা ডেস্কঃ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, উপজেলা নির্বাচনে বিএনপি আসল কি আসল না, তাতে কিছু যায় আসে না। এমন কোনো শক্তি নেই যে উপজেলা নির্বাচন অনুষ্ঠানে বাধাগ্রস্ত করে। আজ শুক্রবার বিকেলে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণে নাগরিক গণসংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

আব্দুর রাজ্জাক বলেন, বিএনপি একটি বড় রাজনৈতিক দল। তাদের পায়ের নিচে এখন মাটি নেই। তারা একটি ভুল কৌশলে সন্ত্রাস, নাশকতা, জঙ্গিবাদ করেছে।

তিনি বলেন, বিএনপি যদি আবার নাশকতা জঙ্গিবাদের আশ্রয় নেয় তাহলে দল হিসেবে বিলীন হয়ে যাবে। মুসলিম লীগের যে পরিণতি হয়েছে সেই অবস্থা হবে বিএনপির।

কৃষিমন্ত্রী বলেন, বাংলাদেশ গুলশান বনানী নয়, বাংলাদেশ কৃষকের দেশ। আমি জানি এই মুহূর্তে ধানের দাম কম। সরকার সিদ্ধান্ত নিয়েছে আরো কিছু ধান কিনবে। যাতে ধানের দাম কিছুটা বৃদ্ধি পায়। আমাদের কৃষক ভাইরা ধানের দাম পায়।

তিনি বলেন, ধানের দাম বাড়লে নিম্ন আয়ের মানুষের কষ্ট হয়। আবার ধানের দাম কমলে কৃষকরা আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত হয়।

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা নাগরিক কমিটির আয়োজনে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাকের গণসংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধনবাড়ী উপজেলা আওয়ালী লীগের সভাপতি ও সংবর্ধনা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক বদিউল আলম মঞ্জু।

গণসংবর্ধনা অনু্ষ্ঠানে আরো বক্তব্য দেন, সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ বাবু, কৃষিমন্ত্রীর সহধর্মিণী শিরিন আক্তার ভানু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জামিলুর রহমান মিরন, ধনবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর ফারুক আহমেদ ফরিদ, মধুপুর উপজেলা চেয়ারম্যান ছরোয়ার খান আবু, গোপালপুর উপজেলা চেয়ারম্যান ইউনুছ ইসলাম তালুকদার ঠান্ডু প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

বিএনপি না আসলেও নির্বাচন হবে: কৃষিমন্ত্রী

আপডেট টাইম : ০৭:২২:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জানুয়ারী ২০১৯